বাংলাদেশ ১২:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাজরাকোনা শাহ মঈন উদ্দিন মাদ্রাসার ২০ বছর পূর্তি ও তোহ্ফাতুল হুফ্ফাজ মোড়ক উন্মোচন

মৌলভীবাজার সদর উপজেলার বাজরাকোনা শাহ মঈন উদ্দিন (রহ.) হাফিজিয়া মাদ্রাসার ২০ বছর পূর্তি উপলক্ষে পাগড়ি বিতরণ, আলোচনা সভা এবং তোহ্ফাতুল হুফ্ফাজ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৬ অক্টোবর) সকাল ১০টায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর মো. সেলিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তানভীর হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ড. ফজজুল আলী, মৌলভীবাজার সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজারের উপ-পরিচালক মো. ফারুক আলম এবং মৌলভীবাজার উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ভিপি মিজানুর রহমান প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা হাফিজিয়া মাদ্রাসার ২০ বছরের শিক্ষা ও সামাজিক অবদান তুলে ধরেন এবং ইসলামী শিক্ষার প্রচারে এ প্রতিষ্ঠানের ধারাবাহিক ভূমিকার প্রশংসা করেন।

জনপ্রিয়

প্রকাশিত: ০৬:০৯:৫৩ অপরাহ্ন, শনিবার, ২৫ অক্টোবর ২০২৫