বাংলাদেশ ০৮:৪২ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজার সদরে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনা

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে মৌলভীবাজার সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত (সিভি) যাচাই ও পর্যালোচনা করেছে উপজেলা বিএনপি।

দলীয়ভাবে প্রতিটি ইউনিয়নে একজন করে প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে। “সম্ভাব্য প্রার্থীদের জীবনবৃত্তান্ত পর্যালোচনার পাশাপাশি মাঠপর্যায়ে তাঁদের জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা যাচাই-বাছাই করা হবে। পরবর্তী সময়ে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের ভোটের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে বিএনপির একক চেয়ারম্যান প্রার্থী নির্বাচন করা হবে।”

বুধবার (৪ নভেম্বর) বিকেলে মৌলভীবাজার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের সিভি পর্যালোচনা উপলক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনুর সভাপতিত্বে সভা পরিচালনা করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ।

সভায় সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের জমা দেওয়া জীবনবৃত্তান্ত পর্যালোচনা করা হয়। আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ের অংশ হিসেবে প্রার্থীদের পরিচিতি, সাংগঠনিক সম্পৃক্ততা ও অন্যান্য তথ্য যাচাই করা হয়। প্রাথমিক যাচাই-বাছাই শেষে তৃণমূলের ভোটের মাধ্যমে প্রতিটি ইউনিয়নে দলের একক প্রার্থী নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব আব্দুর রহিম রিপন, সদস্য আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া, মো. ফখরুল ইসলাম, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক মনোয়ার আহমেদ রহমান, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ সদর উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ট্যাগ :

প্রকাশিত: ০৬:৫৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬