বাংলাদেশ ০৫:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম

অক্টোবরে বেসরকারি এলপিজির দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ভোক্তা পর্যায়ে প্রতি কেজি এলপিজির দাম ২০ টাকা ৯৪ পয়সা বাড়িয়ে ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে সর্বোচ্চ ৯৪৩ টাকা পর্যন্ত বেড়েছে একটি এলপিজি সিলিন্ডারের দাম।

নতুন এ দাম রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে অক্টোবর মাসের জন্য বেসরকারি এলপিজি ও অটোগ্যাসের নতুন দাম ঘোষণা করে। সৌদি আরামকোর ঘোষিত এলপিজির মূল্য বা সৌদি সিপি এবং অন্যান্য সংশ্লিষ্ট ব্যয় বিবেচনায় নিয়ে এ দাম সমন্বয় করা হয়েছে।

ট্যাগ :

একলাফে সর্বোচ্চ ৯৪৩ টাকা বাড়ল বোতলজাত এলপিজির দাম

প্রকাশিত: ০৯:০৬:২৩ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬