বাংলাদেশ ০৩:২৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নভেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ল

নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে। সোমবার (২ নভেম্বর) রাত ৮টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে।

বিইআরসির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ৮৩৭ টাকা। নতুন মূল্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।

এদিকে অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। মূসকসহ প্রতি লিটার অটোগ্যাসের দাম ৮৪ টাকা ৬২ পয়সা থেকে বাড়িয়ে ৯১ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বেসরকারি খাতের খুচরা পর্যায়ে বিভিন্ন ওজনের এলপিজি সিলিন্ডারের নতুন দাম নির্ধারণ করেছে বিইআরসি। নতুন দর অনুযায়ী, সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ২ হাজার ১৪৬ টাকা, ১৫ কেজির ২ হাজার ৫৭৫ টাকা, ১৬ কেজির ২ হাজার ৭৪৭ টাকা, ১৮ কেজির ৩ হাজার ৯০ টাকা, ২০ কেজির ৩ হাজার ৪৩৪ টাকা, ২২ কেজির ৩ হাজার ৭৭৭ টাকা, ২৫ কেজির ৪ হাজার ২৯২ টাকা, ৩০ কেজির ৫ হাজার ১৫০ টাকা, ৩৩ কেজির ৫ হাজার ৬৬৫ টাকা, ৩৫ কেজির ৬ হাজার ৯ টাকা এবং ৪৫ কেজির ৭ হাজার ৭২৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বেসরকারি এলপিজির খুচরা বিক্রয় পর্যায়ে মূসকসহ প্রতি কেজির দাম ১৭১ টাকা ৬৯ পয়সা নির্ধারণ করা হয়েছে। রেটিকুলেটেড পদ্ধতিতে তরল অবস্থায় সরবরাহ করা বেসরকারি এলপিজির দাম প্রতি কেজি ১৬৫ টাকা ৮৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে, সরকারি এলপিজির সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৭৭৬ টাকা ৯৩ পয়সা থেকে বাড়িয়ে ১ হাজার ৮৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রোপেন ও বিউটেনের ঘোষিত গড় মূল্য এবং ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নভেম্বর মাসের জন্য এ মূল্য সমন্বয় করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
সূত্র: বাসস

ট্যাগ :

নভেম্বরে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২২৩ টাকা বাড়ল

প্রকাশিত: ১০:০৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬