মৌলভীবাজার জেলার অক্টোবর মাসের ‘শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি)’ নির্বাচিত হয়েছেন মৌলভীবাজার সদর মডেল থানার ওসি মোঃ সাইফুল ইসলাম।
অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মামলা নিষ্পত্তি এবং সামগ্রিক কর্মদক্ষতার মূল্যায়নে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তাঁকে এ সম্মাননা দেওয়া হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ মনিরুল ইসলাম শ্রেষ্ঠ ওসি মোঃ সাইফুল ইসলামের হাতে সম্মাননা স্মারক ও পুরস্কার তুলে দেন।
এ সময় পুলিশ সুপার বলেন, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং সাধারণ মানুষের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিতে জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। ভালো কাজের স্বীকৃতি অন্য কর্মকর্তাদেরও দায়িত্ব পালনে উৎসাহিত করবে।
পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় ওসি মোঃ সাইফুল ইসলাম বলেন, এ অর্জন তাঁর একার নয়, সদর থানার সব পুলিশ সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। এ সম্মাননা ভবিষ্যতে জনগণের সেবায় আরও নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে অনুপ্রেরণা জোগাবে।
অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন থানার পুলিশ পরিদর্শকরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 







