বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিনে মিলাদ, দোয়া ও এতিমদের মাঝে খাবার বিতরণ

সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী, বিএনপির প্রয়াত নেতা এম সাইফুর রহমানের ৯৭তম জন্মদিন উপলক্ষে মৌলভীবাজারে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিমদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ অক্টোবর) এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজারের উদ্যোগে সদর উপজেলার বাহারমর্দান গ্রামে মরহুমের কবর জিয়ারত করা হয়। পরে বাদ জোহর মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসায় মিলাদ ও দোয়া মাহফিল এবং এতিম শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এম সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মৌলভীবাজারের সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সৈয়দ তৌফিক আহমদ, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী মো. বদরুল ইসলাম, সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ড. আব্দুল মতিন চৌধুরী, কোষাধ্যক্ষ বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সৈয়দ হুমায়েদ আলী শাহীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাংবাদিক মু. ইমাদ উদ দীন। এ ছাড়া স্মৃতি পরিষদের সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলহাজ্ব এম এ মুকিত, মৌলভী ওয়ালী সিদ্দিকী, বকশী মিছবাহ উর রহমানসহ স্মৃতি পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন মৌলভীবাজার জামেয়া দ্বীনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল এবং মৌলভীবাজার স্ট্যান্ড মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা সৈয়দ মাজদুদ আহমদ রাফিদ এবং জেলা জামে মসজিদের পেশ ইমাম হাফিজ মাওলানা রুম্মান আহমদ চৌধুরী।
উল্লেখ্য, সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমান ১৯৩২ সালের ৬ অক্টোবর মৌলভীবাজারের বাহারমর্দান গ্রামে জন্মগ্রহণ করেন। দীর্ঘ রাজনৈতিক ও কর্মময় জীবনে তিনি দেশের অর্থনৈতিক উন্নয়ন ও অবকাঠামোগত বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তিঁনি জাতীয় সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন এবং বাংলাদেশের অর্থনৈতিক ব্যবস্থাপনায় দীর্ঘ সময় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
নিজ জন্মস্থান মৌলভীবাজারসহ পুরো সিলেট বিভাগে তার সময়ে বাস্তবায়িত বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড আজও স্মরণ করেন স্থানীয়রা। সাধারণ মানুষের সঙ্গে সহজ-সরল জীবনযাপন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের কারণে তিঁনি মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় এম সাইফুর রহমান মৃত্যুবরণ করেন। তাঁর জন্মদিন উপলক্ষে প্রতিবছর বিভিন্ন সামাজিক ও ধর্মীয় কর্মসূচির মাধ্যমে তাঁকে স্মরণ করা হয়।

ট্যাগ :

প্রকাশিত: ০৬:২৬:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬