বাংলাদেশ ০৪:৫১ পূর্বাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুপুরে ফুটপাত উচ্ছেদ, বিকেলেই ফের দখল

মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজার শহরে দীর্ঘদিন ধরে দখলে থাকা ফুটপাত দখলমুক্ত করতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন।তবে অভিযান শেষ হওয়ার এক ঘণ্টা না পেরোতেই ফের ফুটপাত দখল করে ব্যবসা শুরু করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। এতে প্রশাসনের উচ্ছেদ অভিযান নিয়ে পথচারীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে শহরের শমশেরনগর সড়ক ও পুরাতন হাসপাতাল সড়কের পশ্চিমবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিসের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ সিএনজি স্ট্যান্ড স্থাপন এবং পৌরসভা আইন লঙ্ঘনের দায়ে মোট ৭টি মামলা করা হয়। এসব মামলায় ৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

অভিযানকালে মৌলভীবাজার পৌরসভার সহকারী প্রকৌশলী মো. আনোয়ার শাহাদাত ভূঁইয়াসহ পৌরসভার একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।
অভিযানে নেতৃত্ব দেওয়া নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফয়সাল ইবনে ইদ্রিস বলেন, সড়ক ও ফুটপাত জনসাধারণের চলাচলের জন্য নির্বিঘ্ন রাখা এবং পৌর এলাকার শৃঙ্খলা ও সৌন্দর্য বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, উচ্ছেদ অভিযানের খবর আগেই ব্যবসায়ীদের কাছে পৌঁছে যাওয়ায় ম্যাজিস্ট্রেট আসার আগেই পশ্চিমবাজার সড়কের দুই পাশের ফুটপাত থেকে অধিকাংশ ব্যবসায়ী মালামাল সরিয়ে নেন। ফলে অভিযান চলাকালে অনেকটা ফাঁকা দেখা যায় ফুটপাত।
তবে অভিযান শেষে প্রশাসনের কর্মকর্তারা এলাকা ত্যাগ করার এক ঘণ্টার মধ্যেই আবারও ফুটপাত দখল করে বসতে দেখা যায় অনেক ক্ষুদ্র ব্যবসায়ীকে। এতে প্রশ্ন উঠেছে—শুধু অভিযান পরিচালনা করলেই কি ফুটপাত দখলমুক্ত রাখা সম্ভব?

পথচারী ও স্থানীয় সাধারণ মানুষ বলছেন, ফুটপাত দখলমুক্ত রাখতে শুধু মাঝে মাঝে উচ্ছেদ অভিযান নয়, প্রয়োজন নিয়মিত তদারকি ও কার্যকর নজরদারি। একই সঙ্গে পুনরায় ফুটপাত দখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

তাদের মতে, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। এটি দখলমুক্ত রাখা গেলে শহরের যানজট কমার পাশাপাশি পথচারীদের নিরাপদ চলাচল ও শহরের সৌন্দর্যও বৃদ্ধি পাবে।

মো. আব্দুল কাইয়ুম

ট্যাগ :

মৌলভীবাজারে দুপুরে ফুটপাত উচ্ছেদ, বিকেলেই ফের দখল

প্রকাশিত: ০৫:০৬:৩২ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬