ডেঙ্গু জ্বরের প্রকোপ প্রতিরোধ এবং সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মৌলভীবাজারে লিফলেট বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
আজ সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ সচেতনতা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
জামায়াতের কেন্দ্র ঘোষিত দেশব্যাপী ৪ থেকে ১০ অক্টোবর পর্যন্ত সচেতনতার লক্ষ্যে এই কার্যক্রমের আয়োজন করা হয়। লিফলেটে এডিস মশার প্রজননস্থল ধ্বংস, ডেঙ্গুর লক্ষণ, আক্রান্ত হলে করণীয় ও বর্জনীয় দিক এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় পরীক্ষার বিষয়গুলো বিস্তারিতভাবে তুলে ধরা হয়।
বিতরণকালে দলীয় নেতাকর্মীরা উপস্থিত থেকে পথচারী ও স্থানীয় ব্যবসায়ীদের ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার রাখার আহ্বান জানান জেলা জামায়াত নেতৃবৃন্দরা।
নিজস্ব প্রতিবেদক 









