সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুই বিড়ালের একটি মিউজিক ভিডিও পোস্ট করে বিএনপিকে ইঙ্গিত করে রহস্যময় বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেক ভিডিওটি পোস্ট করেন তিনি।
ভিডিওতে দুই বিড়ালকে ‘ভোট দেবো কীসে, ধানের শীষে’, ‘ভরসা আছে কীসে, ধানের শীষে’, ‘জোরসে বলো ধানের শীষ’, ‘মার্কাটা কি ধানের শীষ’ ও ‘নতুন দিনের ধানের শীষ’—এমন কথার গানের সঙ্গে নাচতে দেখা যায়।
ভিডিওটির ক্যাপশনে নাসীরুদ্দীন পাটওয়ারী লেখেন, ‘বিদায়, ধানের শীষ! টা-টা, বাই-বাই, শেষ শেষ, এবার বিদায়ের পালা!’
এদিকে বিএনপির নির্বাচনী প্রতীক ‘ধানের শীষ’। পাটওয়ারীর পোস্টে বিএনপির নাম সরাসরি উল্লেখ না থাকলেও ধানের শীষকে বিদায়ের বার্তা দেওয়ায় তার পোস্টটি নিয়ে নেটিজেনদের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
এর আগে বিভিন্ন বক্তব্যে বিএনপির সঙ্গে এনসিপির রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কথা বলেছেন পাটওয়ারী। গত বছরের নভেম্বরে তিনি বলেছিলেন, নির্বাচনে ‘ধানের শীষ’ ও ‘শাপলা কলি’র মধ্যে লড়াই হবে।
তবে এবারের পোস্টে ‘বিদায়, ধানের শীষ’ বলতে তিনি কী বোঝাতে চেয়েছেন, সে বিষয়ে বিস্তারিত ও সুনির্দিষ্টভাবে কিছু বলেননি।
নিজস্ব প্রতিবেদক 











