বাংলাদেশ ০২:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিবিরের সমালোচনার জবাব দিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম

ছাত্রশিবিরের সমালোচনার জবাব দিয়ে ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম বলেছেন, সরকারি চাকরিতে সাবেক ও বর্তমান ছাত্রলীগের নেতাকর্মীরা সুযোগ পাবেন না, এমন বক্তব্যে তিনি ছাত্রশিবিরকে বোঝাননি। তার দাবি, বক্তব্যটি তিনি রাজনৈতিক রেটরিক (কৌশলগত ভাষা) হিসেবে ব্যবহার করেছেন।

সম্প্রতি এনপিবি নিউজের নিয়মিত টকশো ‘প্রশ্নের মুখোমুখি’ অনুষ্ঠানে অংশ নিয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেন তানভীর বারী হামিম।

ছাত্রশিবিরের সদস্যরা সরকারি চাকরি পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মেধা থাকলে অবশ্যই তারা সরকারি চাকরি পাবে। আমি কিন্তু কোনো দলের কথা উল্লেখ করিনি। আমি শুধু ছাত্রলীগের কথা বলেছি।’

প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে অনেকে বাদ পড়ার অভিযোগ প্রসঙ্গে তানভীর বারী বলেন, নিয়োগ প্রক্রিয়ায় কেউ কেন বাদ পড়েছেন, সেটি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরাই বলতে পারবেন। নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা যাচাই-বাছাই একটি নিয়মিত প্রক্রিয়া বলেও উল্লেখ করেন তিনি।

নিজের দেওয়া সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘আমি যে পোস্টটি দিয়েছিলাম—সাবেক ও বর্তমান ছাত্রলীগের কোনো চাকরি হবে না, এই কথাটি ওই প্রেক্ষাপটে বলেছিলাম।’

তানভীর বারীর বলেন, প্রাথমিকের নিয়োগে অনেকে বাদ পড়ায় হতাশা তৈরি হয়েছে। এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে দেশের বাইরে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন ধরনের বক্তব্য দিয়ে মানুষের আবেগ নিয়ে খেলতে চাইছেন। এ কারণেই তিনি ওই মন্তব্য করেছিলেন।

তিনি বলেন, ‘আমরা যারা ফ্যাসিবাদবিরোধী শক্তি, যারা গণঅভ্যুত্থানের শক্তি, আমরা থাকতে ছাত্রলীগের চাকরি হবে না’, এটি ছিল তার রাজনৈতিক বক্তব্যের অংশ।

তবে ওই বক্তব্যের পর ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে বিভিন্ন মন্তব্য করেছেন বলে দাবি করেন তানভীর বারী। তিনি বলেন, ‘তার বক্তব্যকে কেন্দ্র করে ‘প্রোপাগান্ডা’, ‘মিসইনফরমেশন’ ও ‘ডিসইনফরমেশন’ ছড়ানো হচ্ছে।’

ছাত্রশিবিরের নেতাদের উদ্দেশে হামিম বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমে গালাগালি ও বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর বিষয়গুলো নিয়ন্ত্রণ করা উচিত। এতে ফ্যাসিবাদবিরোধী শক্তির মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় থাকবে।’

ট্যাগ :

শিবিরের সমালোচনার জবাব দিলেন ছাত্রদল নেতা তানভীর বারী হামিম

প্রকাশিত: ১২:৩৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬