হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। তবে তিনি এখনও নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) মন্ত্রীর ব্যক্তিগত সহকারী বাহাউদ্দীন মিল্টন এ তথ্য জানান।
তিনি বলেন, ফুসফুসে সংক্রমণের কারণে মন্ত্রীকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা অব্যাহত রয়েছে।
এদিকে, মন্ত্রীর শারীরিক অবস্থা বিবেচনায় তাঁকে দেখতে হাসপাতালে ভিড় না করার জন্য দর্শনার্থীদের প্রতি অনুরোধ জানিয়েছেন চিকিৎসকেরা।
তীব্র শ্বাসকষ্ট ও বুকে ব্যথা নিয়ে গত ২১ অক্টোবর রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন ড. আবদুল মঈন খান। বিশেষজ্ঞ চিকিৎসক আতিকুর রহমান, জিয়াউল হাসান ও শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি মেডিকেল টিমের তত্ত্বাবধানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
বাংলাদেশ
০৩:৫৯ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
এই মাত্র পাওয়া
স্থানীয় সরকারমন্ত্রী মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি
-
নিজস্ব প্রতিবেদক - প্রকাশিত: ০৭:৩০:৪৯ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
- 6
ট্যাগ :






