বাংলাদেশ ০৫:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মেসির বিদায়ের পর কতটা বদলাবে আর্জেন্টিনা জানালেন স্কালোনি

লিওনেল মেসির আর্জেন্টিনা অধ্যায়ের শেষ সময় ঘনিয়ে এসেছে। জাতীয় দলের জার্সিতে তার শেষ ম্যাচকে সামনে রেখে আবেগঘন মন্তব্য করেছেন কোচ লিওনেল স্কালোনি। তার মতে, মেসি জাতীয় দল থেকে বিদায় নিলে আর্জেন্টিনা ফুটবল দল অবশ্যই এগিয়ে যাবে, তবে দলটি আর কখনো আগের মতো থাকবে না।

বুরকিনা ফাসোর বিপক্ষে ৭-০ গোলের বড় জয়ের পর মেসির বিদায় প্রসঙ্গে কথা বলেন স্কালোনি। মঙ্গলবার বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। মনুমেন্তালে অনুষ্ঠিত ওই ম্যাচেই জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামার কথা মেসির।

মেসিকে ছাড়া আর্জেন্টিনার কথা ভাবতেই স্মৃতিমেদুর হয়ে পড়ছেন স্কালোনি। তার ভাষায়, এখন থেকে মেসিকে ঘিরে পড়ে থাকবে শুধু স্মৃতি। তবে মেসির বিদায়ের পরও জাতীয় দলকে নিজেদের পথচলা চালিয়ে যেতে হবে বলেও জানিয়েছেন তিনি।

স্কালোনির মতে, মেসির উপস্থিতি শুধু সতীর্থদের জন্য নয়, প্রতিপক্ষ ও সমর্থকদের কাছেও বিশেষ এক অনুভূতি তৈরি করে। ফুটবল মাঠে মেসি যে প্রভাব তৈরি করেন, এমন অভিজ্ঞতা তিনি আর কোনো খেলোয়াড়ের ক্ষেত্রে দেখেননি বলেও মন্তব্য করেন আর্জেন্টাইন কোচ।

মেসি চলে যাওয়ার পর আর্জেন্টিনা সবচেয়ে বেশি কী হারাবে—এমন প্রশ্নের জবাবে স্কালোনি বলেন, জাতীয় দল অবশ্যই থাকবে এবং খেলা চলবে, কিন্তু মেসিকে ছাড়া সেই দল স্বাভাবিকভাবেই আগের চেহারায় থাকবে না।

শুধু ম্যাচে নয়, অনুশীলন ও প্রস্তুতির ক্ষেত্রেও মেসিকে সতীর্থদের জন্য অনুকরণীয় উদাহরণ হিসেবে দেখেন স্কালোনি। তার মতে, মেসি অনুশীলনে সবার আগে আসেন, সবার শেষে বের হন এবং নিজের শরীর ও প্রস্তুতির ব্যাপারে অত্যন্ত যত্নশীল। প্রতিটি ম্যাচের জন্য তার প্রস্তুতিও অন্যদের শেখার মতো।

স্কালোনির মতে, মেসির মাহাত্ম্য শুধু তার খেলার মধ্যেই সীমাবদ্ধ নয়। মাঠে তার দক্ষতা দেখলেই তিনি কত বড় খেলোয়াড়, তা বোঝা যায়। তবে সতীর্থরা মেসির ব্যক্তিত্ব ও পেশাদারিত্বের এমন অনেক দিক দেখেন, যা বাইরে থেকে সবসময় বোঝা সম্ভব নয়। সেদিক থেকেও তিনি দলের জন্য অসাধারণ এক উদাহরণ।

মেসির শেষ ম্যাচকে ঘিরে মনুমেন্তালে দর্শকদের আগ্রহও তুঙ্গে। স্কালোনি মনে করেন, স্টেডিয়ামটি একাধিক থাকলেও সবগুলোই পূর্ণ হয়ে যেত। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে টিকিটের জন্য অনুরোধ পাচ্ছেন বলেও জানান তিনি। ফলে কে টিকিট পাবেন, আর কে পাবেন না—তা সামলানোই কঠিন হয়ে পড়েছে।

মেসির বিদায়ী ম্যাচটি যে আবেগঘন হতে যাচ্ছে, সে বিষয়ে স্কালোনিরও কোনো সন্দেহ নেই। মাঠে মেসি পা রাখার মুহূর্তটি তার নিজের পাশাপাশি সতীর্থ, সমর্থক ও সংশ্লিষ্ট সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন তিনি।

এই ঐতিহাসিক মুহূর্তের অংশ হতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন স্কালোনি। তার মতে, দিনটি মূলত মেসি ও তার সতীর্থদের। যারা মেসির সঙ্গে মাঠে আনন্দ ও সাফল্যের অংশীদার হয়েছেন, তারাও এই বিশেষ মুহূর্তের দাবিদার।

এদিকে আর্জেন্টিনার কোচ হিসেবে নিজের ভবিষ্যৎ নিয়েও কথা বলেছেন স্কালোনি। তিনি জানিয়েছেন, দায়িত্বে থেকে যাওয়ার জন্য তার ওপর কোনো ধরনের চাপ নেই। তার ভাষায়, কেউ জোর করে তাকে কোচের পদে থাকার নির্দেশ দিচ্ছে না।

দায়িত্বের বিশাল চাপের মধ্যেও ব্যক্তিগত জীবন উপভোগ করাকে গুরুত্বপূর্ণ মনে করেন স্কালোনি। তার মতে, কোচিংয়ের মতো বড় দায়িত্ব যেন পুরো জীবনকে নিয়ন্ত্রণ না করে ফেলে, সেদিকে খেয়াল রাখা জরুরি। নিজের জীবন উপভোগ করতে পারাটাই তাকে দায়িত্বের চাপ থেকে ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে।

ট্যাগ :

মেসির বিদায়ের পর কতটা বদলাবে আর্জেন্টিনা জানালেন স্কালোনি

প্রকাশিত: ০৮:৫১:০৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬