বাংলাদেশ ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এশিয়ান গেমস যেন ‘চায়না গেমস’, তলানিতে বাংলাদেশ

নাম এশিয়ান গেমস, তবে প্রতিযোগিতায় চীনের একচেটিয়া আধিপত্য দেখে একে ‘চায়না গেমস’ বললেও যেন কম বলা হয় না। টানা চার দশক ধরে এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসরে নিজেদের আধিপত্য ধরে রেখেছে চীন।

এবারের আসরেও সেই চিত্রই দেখা যাচ্ছে। তবে বাংলাদেশের ক্রীড়ামোদীদের জন্য দুঃসংবাদ হলো, বরাবরের মতোই তলানিতে লাল-সবুজের নাম।

দুই সপ্তাহব্যাপী এশিয়ান গেমসের অর্ধেক সময় পেরিয়ে গেছে। রোববারের (২৭ সেপ্টেম্বর) প্রতিযোগিতা শেষে চীনের ঝুলিতে জমা পড়েছে ১১৯টি সোনা। এতে চীন শুধু পদক তালিকায় শীর্ষেই নয়, পরের চার দেশের সম্মিলিত সোনার সংখ্যার চেয়েও অনেক এগিয়ে।

মোট পদকের হিসাবেও অনেকটা এগিয়ে চীন। ৪৮টি রুপা ও ৩৮টি ব্রোঞ্জসহ চীনের মোট পদক ২০৫টি। এ নিয়ে টানা ১০টি এশিয়ান গেমসে ১০০ বা তার বেশি সোনা জয়ের কৃতিত্ব অর্জন করল চীন। ১৯৯০ সালে বেইজিং এশিয়ান গেমস থেকে শুরু হওয়া এই ধারাবাহিকতা এবারও ধরে রেখেছে দেশটি।

ট্যাগ :

এশিয়ান গেমস যেন ‘চায়না গেমস’, তলানিতে বাংলাদেশ

প্রকাশিত: ০৮:৫৬:২৭ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬