বাংলাদেশ ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইনানীতে রিসোর্টে আগুনে ১০ মৃত্যু: মালিকসহ ৪ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ব্যবস্থাপক

নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানীতে টুপটুপ রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর ঘটনায় রিসোর্টের মালিক ও ব্যবস্থাপকসহ চারজনের নাম উল্লেখ করে মামলা করেছে পুলিশ। এ মামলায় রিসোর্টের ব্যবস্থাপক মোহাম্মদ সুমনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ১৯ জনকে আসামি করা হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) সকালে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান মজুমদার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ জানায়, রিসোর্টের মালিক তানভীর আহমদকে মামলার প্রধান আসামি করা হয়েছে। উপপরিদর্শক (এসআই) আশীষ সূত্রধর শনিবার রাতে মামলাটি করেন। শনিবার সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক সৈকত এলাকায় অবস্থিত রিসোর্টটিতে আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট সকাল ৮টা ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।
অগ্নিকাণ্ডের পর ঘটনাস্থল থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। আগুনে মরদেহগুলো পুড়ে যাওয়ায় ডিএনএ পরীক্ষার মাধ্যমে পরিচয় নিশ্চিত করতে হবে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় হতাহত ও নিখোঁজ ব্যক্তিদের তথ্য সংগ্রহের পাশাপাশি তদন্ত চলছে।
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, অগ্নিনিরাপত্তার ঝুঁকি বিবেচনায় চার মাস আগেই রিসোর্ট কর্তৃপক্ষকে সতর্ক করা হয়েছিল। গত জুন মাসে ফায়ার সার্ভিসের এক পরিদর্শক রিসোর্টটি পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেন। পরে ১১ জুন এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হয়। রিসোর্টটির অগ্নিনিরাপত্তা লাইসেন্সও ছিল না বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
অগ্নিনিরাপত্তার ঝুঁকি চিহ্নিত হওয়ার পরও কীভাবে রিসোর্টটির কার্যক্রম চলছিল, নিরাপত্তাব্যবস্থায় কী ধরনের ঘাটতি ছিল এবং অগ্নিকাণ্ডের পেছনে কারও অবহেলা ছিল কি না—তা তদন্তে উঠে আসবে বলে আশা করা হচ্ছে।
ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ১০ জনের প্রাণহানির ঘটনায় রিসোর্টের নিরাপত্তাব্যবস্থা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্ব পালনের বিষয়টি নতুন করে প্রশ্নের মুখে পড়েছে।

ট্যাগ :

প্রকাশিত: ০৩:২৫:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬