বাংলাদেশ ০৪:২১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

এনসিপির মৌলভীবাজার জেলা কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়া বহিষ্কার

গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মৌলভীবাজার জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এহসান জাকারিয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ ও দায়িত্ব থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৭ অক্টোবর) এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির দপ্তর সেল থেকে এ-সংক্রান্ত একটি চিঠি জারি করা হয়।
চিঠিতে বলা হয়েছে, এহসান জাকারিয়ার বিরুদ্ধে গুরুতর সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ড এবং সংগঠনের নীতিবিরোধী কার্যকলাপে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে।
অভিযোগের গুরুত্ব বিবেচনায় কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেনের নির্দেশক্রমে এবং দলের গঠনতন্ত্র ও শৃঙ্খলা বিধি অনুযায়ী তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। এনসিপির সদস্য ও দপ্তর সেলের সাদিয়া ফারজানা দিনা চিঠিতে স্বাক্ষর করেছেন।

ট্যাগ :

প্রকাশিত: ০১:১৯:২৩ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬