বাংলাদেশ ০৫:২৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যাত্রাবিরতিতে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

ক্রীড়া প্রতিবেদক:
ভুটানের রাজধানী থিম্পু যাওয়ার পথে সংক্ষিপ্ত যাত্রাবিরতিতে ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।
রোববার (১৮ অক্টোবর) দুপুর ১২টার দিকে মরক্কো থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান। মরক্কো থেকে থিম্পুতে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিটের জন্য ঢাকাকে বেছে নেন তিনি।

বাংলাদেশে তাঁর অবস্থান স্বল্প সময়ের জন্য হলেও এ সফরকে ঘিরে প্রস্তুতি নেয় বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল ও ফেডারেশনের সহসভাপতিরা।
এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের ব্যস্ততার মধ্যেও ইনফান্তিনোর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করেছিলেন তাবিথ আউয়াল। এবার ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতির সময় সাক্ষাতের মধ্য দিয়ে ফিফা সভাপতির সঙ্গে বাফুফে প্রতিনিধিদের আবারও দেখা হলো।

ইনফান্তিনোর এই যাত্রাবিরতি বাংলাদেশের ফুটবল অঙ্গনে আন্তর্জাতিক যোগাযোগ ও সম্পর্ক জোরদারের বিষয়টিকে নতুন করে আলোচনায় এনেছে।

ট্যাগ :

যাত্রাবিরতিতে ঢাকায় ফিফা সভাপতি ইনফান্তিনো

প্রকাশিত: ০৫:৪৬:২৩ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬