বাংলাদেশ ০৫:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগে জাপানিদের আগ্রহ

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশের পর্যটন ও আতিথেয়তা খাতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছেন জাপানি বিনিয়োগকারীরা। বাংলাদেশ সরকারের কাছে আনুষ্ঠানিক বিনিয়োগ প্রস্তাব জমা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

রোববার (১৮ অক্টোবর) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত এক সভায় এ বিষয়ে আলোচনা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্যে পর্যটনমন্ত্রী বলেন, প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ বাংলাদেশ পর্যটনশিল্পের বিকাশে বিপুল সম্ভাবনাময় একটি দেশ। সুন্দরবন, কক্সবাজারের সমুদ্রসৈকত এবং সিলেটের চা-বাগানসহ দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র বিদেশি বিনিয়োগ আকর্ষণের গুরুত্বপূর্ণ ক্ষেত্র হতে পারে।

তিনি বলেন, পর্যটন খাতের আধুনিকায়ন ও সম্প্রসারণে সরকার বিদেশি বিনিয়োগকে স্বাগত জানাবে। এ ক্ষেত্রে সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) মডেলের মাধ্যমে বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং দেশের অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করতে সরকার কাজ করতে আগ্রহী।

মন্ত্রী আরও বলেন, জাপান বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু এবং দেশের গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়নে জাপানের উল্লেখযোগ্য সহযোগিতা রয়েছে। দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে কাজে লাগিয়ে পর্যটন ও আতিথেয়তা খাতে নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করা সম্ভব।
সভায় জাপানি বিনিয়োগকারী প্রতিনিধিরা বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়ন ও সম্প্রসারণে তাঁরা বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে প্রস্তুত। এ সময় খাতটিতে প্রাথমিকভাবে ১ দশমিক ২ বিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দেওয়া হয়।

বিনিয়োগকারীদের এ আগ্রহকে স্বাগত জানিয়ে পর্যটনমন্ত্রী বলেন, জাপানি বিনিয়োগকারীদের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা পড়লে সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। পাশাপাশি বিনিয়োগকারীদের বাংলাদেশের বিভিন্ন পর্যটনকেন্দ্র পরিদর্শনের ব্যবস্থা করতে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডকে দ্রুত উদ্যোগ নেওয়ার নির্দেশনা দেওয়া হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্টদের মতে, প্রস্তাবিত বিনিয়োগ বাস্তবায়িত হলে বাংলাদেশের পর্যটন অবকাঠামো, হোটেল ও আতিথেয়তা সেবা, কর্মসংস্থান এবং আন্তর্জাতিক পর্যটক আকর্ষণের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে বিনিয়োগের প্রকল্প, অর্থায়ন, বাস্তবায়ন পরিকল্পনা ও সময়সীমা সম্পর্কে বিস্তারিত তথ্য আনুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার পরই স্পষ্ট হবে।

ট্যাগ :

পর্যটন খাতে ১.২ বিলিয়ন ডলার বিনিয়োগে জাপানিদের আগ্রহ

প্রকাশিত: ০৬:৫৯:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬