বাংলাদেশ ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

স্টাফ রিপোর্টার:
সাংবিধানিক অধিকার রক্ষা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে দেশের সব সম্প্রদায়ের মানুষকে ঐক্যবদ্ধ ও সচেতনভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, সংবিধান প্রত্যেক ধর্মের মানুষকে যে অধিকার দিয়েছে, তা নিশ্চিত করতে হবে। কোনো নাগরিকের অধিকার লঙ্ঘিত হলে তার বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।

রোববার (১৮ অক্টোবর) দুপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে রাজধানীর রামকৃষ্ণ মিশন পরিদর্শন শেষে আয়োজিত এক মতবিনিময় সভায় রাষ্ট্রপতি এসব কথা বলেন।

রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশের বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে বন্ধুত্ব, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যের সম্পর্ক দীর্ঘদিনের। হাজার বছর ধরে গড়ে ওঠা এই আত্মার বন্ধন যেকোনো মূল্যে রক্ষা করতে হবে। তিনি এমন একটি বাংলাদেশ গড়ার প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ধর্মের ভিত্তিতে কোনো বিভেদ থাকবে না এবং প্রত্যেকে নির্ভয়ে নিজ নিজ ধর্ম পালন করতে পারবেন।

তিনি বলেন, রাজনৈতিক, ব্যক্তিগত কিংবা অন্য কোনো স্বার্থে কিছু মানুষ সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে বিভাজন সৃষ্টির চেষ্টা করে। এ ধরনের কর্মকাণ্ড কারও কাম্য হতে পারে না।

গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার বিষয়ে রাষ্ট্রপতি বলেন, মানুষের অধিকার নিশ্চিত হয়— এমন একটি গণতান্ত্রিক ব্যবস্থার জন্য দেশবাসী দীর্ঘ সংগ্রাম করেছে। সেই ব্যবস্থা ফিরিয়ে আনতে সবার সহযোগিতা প্রয়োজন।

তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ তরুণদের হাতে। তাদের এমন একটি সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে, যেখানে কূপমণ্ডূকতা, কুসংস্কার, ধর্মীয় উগ্রতা ও ধর্মান্ধতার কোনো স্থান থাকবে না।

সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার আহ্বান জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সবার দেশ। দেশের সত্য, চেতনা ও সংস্কৃতিকে ধ্বংস করতে পারে— এমন কোনো শক্তিকে মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া যাবে না। নাগরিকদের মধ্যে বিভক্তি তৈরি হলে রাষ্ট্র দুর্বল হয়ে পড়ে বলেও তিনি মন্তব্য করেন।

দুর্গাপূজা উদযাপন প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এবারের পূজা এখন পর্যন্ত সারা দেশে অত্যন্ত শান্তিপূর্ণভাবে উদযাপিত হচ্ছে। তিনি পূজা উদযাপন নিরাপদ ও শান্তিপূর্ণ রাখতে সরকারের উদ্যোগের কথা উল্লেখ করেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দায়িত্ব পালনের জন্য ধন্যবাদ জানান।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ স্বামী পূর্ণাত্মানন্দ, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা এবং রামকৃষ্ণ মিশন পরিচালনা পর্ষদের সহসভাপতি ও সভার সভাপতি সুবল চন্দ্র সাহা বক্তব্য দেন।

ট্যাগ :

সাংবিধানিক অধিকার রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

প্রকাশিত: ০৭:৩৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬