বাংলাদেশ ০৬:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ, দাম কমেছে

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে আবারও বাজারে উঠতে শুরু করেছে ইলিশ। সরবরাহ বাড়ায় রাজধানীর বিভিন্ন বাজারে নিষেধাজ্ঞার আগের তুলনায় মাছটির দাম কিছুটা কমেছে।

শনিবার (৩১ অক্টোবর) রাজধানীর কারওয়ান বাজারে এক কেজি ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রি হতে দেখা গেছে। নিষেধাজ্ঞার আগে একই ওজনের ইলিশের দাম ছিল ২ হাজার ৪০০ থেকে ২ হাজার ৬০০ টাকা।

বাজারের মাছ ব্যবসায়ীরা জানান, নিষেধাজ্ঞা উঠে যাওয়ার পর পাইকারি বাজারে ইলিশের সরবরাহ বেড়েছে। এর প্রভাব পড়েছে খুচরা বাজারেও। বর্তমানে ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি প্রায় ১ হাজার ৮০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া ৫০০ থেকে ৬০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ১ হাজার ৩০০ থেকে ১ হাজার ৬০০ টাকা এবং ৩০০ থেকে ৪০০ গ্রাম ওজনের ইলিশ ৪০০ থেকে ৬০০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছ ব্যবসায়ীদের প্রত্যাশা, বাজারে সরবরাহ অব্যাহত থাকলে ইলিশের দাম আরও কমতে পারে। তবে দাম কতদিন নাগালের মধ্যে থাকবে, তা নিয়ে ক্রেতাদের মধ্যে সংশয় রয়েছে।

মা ইলিশের প্রজনন ও সংরক্ষণের স্বার্থে গত ৮ অক্টোবর থেকে ২২ দিনের জন্য সারা দেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, কেনাবেচা ও বিনিময়ে নিষেধাজ্ঞা জারি করা হয়। ২৯ অক্টোবর মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হলে জেলেরা আবার নদী ও সাগরে মাছ ধরতে শুরু করেন।

নিষেধাজ্ঞা শেষে নদী ও সাগরে মাছ ধরা শুরু হওয়ায় জেলে পরিবারগুলোর মধ্যেও কর্মচাঞ্চল্য ফিরেছে। বরিশাল ও চাঁদপুরসহ বিভিন্ন অঞ্চলের মাছের আড়তে ইলিশ আসতে শুরু করেছে। কক্সবাজারের জেলেরাও সাগরে মাছ ধরছেন।

ট্যাগ :

নিষেধাজ্ঞা শেষে বাজারে ইলিশ, দাম কমেছে

প্রকাশিত: ০৩:৩৪:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬