মৌলভীবাজারের রাজনগরে উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে রাজনগর প্রেসক্লাবের ২০২৬–২৮ সেশনের দ্বি–বার্ষিক নির্বাচনঅনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায়সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমার দেশের রাজনগর প্রতিনিধি আউয়াল কালাম বেগ এবং সাধারণ সম্পাদক পদেনির্বাচিত হয়েছেন দৈনিক মানবজমিনের রাজনগর প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান সুহেল।
এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন– সহ–সভাপতি পদে দৈনিক খবরপত্রের রাজনগর প্রতিনিধি কে এম সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে স্টার নিউজের মৌলভীবাজার প্রতিনিধি মো. ফরহাদ হোসেন ও কোষাধ্যক্ষ পদে দৈনিক সংবাদসারাবেলার রাজনগর প্রতিনিধি কামরান আহমদ।
নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার ও প্রেসক্লাবের উপদেষ্টা মাসুদ আহমেদ।
ফলাফল ঘোষণার পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন রাজনগর উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল আমিন, উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম রব্বানি খান, প্রেসক্লাবের উপদেষ্টা ফারুক আহমদ বখত, আব্দুল আজিজ, আবু রাইয়ানশাহীন প্রমূখ।
সভায় বক্তারা বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় বস্তুনিষ্ঠ সাংবাদিকতা বিকাশে রাজনগর প্রেসক্লাব দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।নবনির্বাচিত নেতৃত্ব প্রেসক্লাবকে আরও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেন তারা।
পরে নবনির্বাচিত সভাপতি আউয়াল কালাম বেগ ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান সুহেল প্রেসক্লাবের সকল সদস্যও উপদেষ্টাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
নিজস্ব প্রতিবেদক 











