বাংলাদেশ ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

এইচএসসিতে মৌলভীবাজার জেলায় পাসের হার ৪৩.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় মৌলভীবাজার জেলায় পাসের হার ৪৩ দশমিক ৮৪ শতাংশ। এ বছর জেলার ১৪ হাজার ৫৭০ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৩৮৭ জন। জিপিএ-৫ পেয়েছেন ১৫১ জন শিক্ষার্থী।

শনিবার (৩১ অক্টোবর) সিলেট শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশের পর জেলাভিত্তিক পরিসংখ্যানে এসব তথ্য জানা গেছে।

প্রকাশিত ফলাফল অনুযায়ী, মৌলভীবাজার জেলায় এবার ৫ হাজার ৪৯৪ জন ছাত্র ও ৯ হাজার ৭৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ২ হাজার ২৬৯ জন এবং ছাত্রী ৪ হাজার ১১৮ জন। ছাত্রদের পাসের হার ৪১ দশমিক ৩০ শতাংশ এবং ছাত্রীদের ৪৫ দশমিক ৩৭ শতাংশ।

জেলায় মোট ১৫১ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। তাঁদের মধ্যে ৬৮ জন ছাত্র এবং ৮৩ জন ছাত্রী। ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ অর্জন—উভয় ক্ষেত্রেই ছাত্রদের তুলনায় ছাত্রীরা এগিয়ে রয়েছেন।
সিলেট শিক্ষা বোর্ডের অধীন চার জেলার মধ্যে পাসের হারে সর্বনিম্ন অবস্থানে রয়েছে মৌলভীবাজার। এ বছর সিলেট জেলায় পাসের হার ৫৭ দশমিক ৬২ শতাংশ, হবিগঞ্জে ৪৭ দশমিক ৯৫ শতাংশ এবং সুনামগঞ্জে ৪৫ দশমিক ৯৮ শতাংশ।

অন্যদিকে, মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিএএফ শাহীন কলেজ শমশেরনগর থেকে ২৩৮ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ হয়েছেন। প্রতিষ্ঠানটি থেকে জিপিএ-৫ পেয়েছেন ৪১ জন শিক্ষার্থী।

ট্যাগ :

এইচএসসিতে মৌলভীবাজার জেলায় পাসের হার ৪৩.৮৪%, জিপিএ-৫ পেয়েছে ১৫১ জন

প্রকাশিত: ০৮:৫৫:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬