সিলেটের কোম্পানীগঞ্জে একটি অনুষ্ঠানে যোগদান শেষে অন্য একটি কর্মসূচিতে যাওয়ার পথে অসুস্থ হয়ে পড়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী। শুক্রবার (৬ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তাঁকে সিলেট মহানগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
মন্ত্রী বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছেন। তবে চিকিৎসকদের তত্ত্বাবধানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মন্ত্রী আরিফুল হক চৌধুরীর ঘনিষ্ঠ সূত্র জানায়, নিজের নির্বাচনী এলাকা কোম্পানীগঞ্জের সাদাপাথরে একটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠান শেষে অন্য একটি কর্মসূচিতে যোগ দিতে রওনা হয়েছিলেন তিনি। এ সময় হঠাৎ অসুস্থ বোধ করলে দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া।
হাসপাতালে কার্ডিওলজিস্ট ডা. শিশির বসাক ও নিউরোমেডিসিন বিশেষজ্ঞ ডা. নজরুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর চিকিৎসা চলছে।
নিজস্ব প্রতিবেদক 









