বাংলাদেশ ০৯:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

দ্বীপরাষ্ট্র মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় তিন বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় দেশটির প্লেইন-দে-পাপায়েস এলাকার মসজিদ রোডে একটি কনটেইনার সংরক্ষণকেন্দ্রে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহাম্মদ মিরাজ হোসেন (৩৬), হোসাইন মোহাম্মদ বেলাল (৩৭) ও সিকদার জুবায়েদ ইসলাম (২৫)। তাঁরা স্থানীয় একটি অ্যালুমিনিয়াম প্রস্তুতকারী প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।

মরিশাসের সংবাদমাধ্যম ডেফি মিডিয়া ও লেক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় সময় বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে শ্রমিকেরা একটি কনটেইনার থেকে কাচের প্যানেলভর্তি কাঠের বাক্স নামাচ্ছিলেন। এ সময় হঠাৎ বাক্সগুলো তাঁদের ওপর পড়ে যায়। এতে চাপা পড়ে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে কাঠের বাক্সের নিচ থেকে তাঁদের মরদেহ উদ্ধার করেন।
দুর্ঘটনার কারণ অনুসন্ধানে বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনের কথা রয়েছে দেশটির শ্রম মন্ত্রণালয়ের কর্মকর্তাদের। কর্মক্ষেত্রে নিরাপত্তাবিধি যথাযথভাবে অনুসরণ করা হয়েছিল কি না এবং শ্রমিকদের প্রয়োজনীয় ব্যক্তিগত সুরক্ষাসামগ্রী (পিপিই) দেওয়া হয়েছিল কি না, তা খতিয়ে দেখা হবে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের ক্ষতিপূরণ দিতে হবে নিয়োগকর্তাকে। পরিবারের ইচ্ছা অনুযায়ী মরদেহ বাংলাদেশে পাঠানোর যাবতীয় ব্যয়ও বহন করতে হবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে।

ট্যাগ :

মরিশাসে কর্মস্থলে দুর্ঘটনায় ৩ বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০৪:০০:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬