বাংলাদেশ ০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপদ খাদ্য নিশ্চিতে রাজনগরে অভিযান, বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

মৌলভীবাজারের রাজনগরে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে মোবাইল কোর্ট অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। সোমবার (২৩ নভেম্বর) বিকেল ৪টায় পরিচালিত এ অভিযানে এম আর বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবিদ হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৯ ধারা এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে এ জরিমানা করা হয়।

অভিযানে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. শাকিব হোসাইন উপস্থিত থেকে সহযোগিতা করেন। এ সময় জেলা পুলিশের একটি দল অভিযানের নিরাপত্তায় দায়িত্ব পালন করে।
জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা, খাদ্যের গুণগত মান বজায় রাখা এবং ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ :

নিরাপদ খাদ্য নিশ্চিতে রাজনগরে অভিযান, বেকারিকে দেড় লাখ টাকা জরিমানা

প্রকাশিত: ০৯:২৪:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬