বাংলাদেশ ০৯:০৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পাকিস্তান সফরে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলে নাসের রহমান ও জহরত আদিব চৌধুরী

মৌলভীবাজারের দুই সংসদ সদস্য একই প্রতিনিধিদলে
ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপির নেতৃত্বে ২৩ থেকে ২৮ নভেম্বর পাকিস্তান সফর করছে বাংলাদেশের একটি সংসদীয় প্রতিনিধিদল। পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকারের আমন্ত্রণে এ সফরে বাংলাদেশের প্রতিনিধি দলের সদস্য হিসেবে রয়েছেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য নাসের রহমান এবং মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

নাসের রহমান জাতীয় সংসদের ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি। অন্যদিকে জহরত আদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং আন্তর্জাতিক পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সংসদীয় পর্যায়ে যোগাযোগ বৃদ্ধি, পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগ সৃষ্টি হবে।

জাতীয় সংসদের প্রতিনিধিত্বের পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্বার্থ তুলে ধরা এবং সংসদীয় কূটনীতি জোরদারে এ ধরনের সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মৌলভীবাজার জেলার দুই সংসদ সদস্যের একই সংসদীয় প্রতিনিধিদলে অন্তর্ভুক্তি স্থানীয়ভাবে বিশেষ গুরুত্ব বহন করছে।

ট্যাগ :

প্রকাশিত: ০৭:৩৫:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬