বাংলাদেশ ০২:৩৮ পূর্বাহ্ন, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক

কুলাউড়া প্রতিনিধি: ডেঙ্গুর বিস্তার রোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে প্রতি শনিবার নিজ নিজ প্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। এ নির্দেশনা বাস্তবায়নে প্রশাসনের পাশাপাশি সামাজিক সংগঠন, রাজনৈতিক দল ও সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জামান পাভেল।

শনিবার (২১ নভেম্বর) দুপুরে মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা ও পৌর প্রশাসনের উদ্যোগে এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বাস্তবায়নে হাসপাতাল প্রাঙ্গণে ডেঙ্গু প্রতিরোধ, জনসচেতনতা বৃদ্ধি ও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, ডেঙ্গু প্রতিরোধ শুধু প্রশাসনের একার দায়িত্ব নয়। এ কার্যক্রম সফল করতে সামাজিক সংগঠন, রাজনৈতিক দল, ব্যবসায়ীসহ সমাজের সব শ্রেণিপেশার মানুষকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রুবেল মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উৎপল দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা জসিম উদ্দিন, এমপির রাজনৈতিক সচিব-১ এসএম জামান মতিন, রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা একাডেমিক সুপারভাইজার শফিকুল ইসলাম, পৌর নির্বাহী কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী এবং নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমির হোসেন প্রমুখ।

ট্যাগ :

কুলাউড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমে জেলা প্রশাসক

প্রকাশিত: ০৭:৪৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬