বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরে অনলাইন জুয়ার অভিযোগে কিশোর আটক, মোবাইলে মিলল একাধিক অ্যাপ

মৌলভীবাজারের রাজনগরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ১৭ বছর বয়সী এক কিশোরকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৯। এ সময় তার ব্যবহৃত একটি স্মার্টফোন জব্দ করা হয়। পরে ফোনটি যাচাই করে একাধিক অনলাইন জুয়ার অ্যাপ অর্থের ব্যালান্স ও লেনদেনের তথ্য পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনায় কিশোরটির বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে রাজনগর উপজেলার সদর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মেইন গড়গাঁও গ্রামের গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের একটি চায়ের দোকান থেকে তাকে আটক করা হয়। পুলিশের নথি ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৯-এর একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় চায়ের দোকানে বসে মোবাইল ফোনে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে কিশোরটিকে আটক করা হয়।

পুলিশের নথিতে উল্লেখ করা হয়েছে অভিযানকারী দলের উপস্থিতি টের পেয়ে কিশোরটি পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। পরে তার ব্যবহৃত স্মার্টফোনটি জব্দ করে যাচাই করা হয়। জব্দ করা ইনফিনিক্স (Infinix) HOT 60i 5G মডেলের ফোনে 1X, 1xPartners, 1xBet, 1XC, 1xCasino, 1xCasino Partners ও 1xBet Partners-সহ একাধিক অনলাইন জুয়ার অ্যাপের তথ্য পাওয়া গেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের দাবি, ফোনে থাকা কয়েকটি অ্যাপে অর্থের ব্যালান্স ও লেনদেনের তথ্য পাওয়া গেছে। এসব তথ্যের ভিত্তিতে অনলাইন জুয়া খেলা ও অর্থ আদান-প্রদানের আলামত শনাক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট নথিতে উল্লেখ রয়েছে। প্রাথমিক অনুসন্ধানে কিশোরটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত বলে তথ্য পাওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

অভিযানের পর র‍্যাব-৯ আটক কিশোরটিকে রাজনগর থানায় হস্তান্তর করে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে। জব্দ করা স্মার্টফোন ও সংশ্লিষ্ট আলামত আইনগত প্রক্রিয়ায় সংরক্ষণ করা হয়েছে বলে জানা গেছে।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, কিশোরটি দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। র‍্যাব-৯ তাকে আটক করে থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে রাজনগর থানায় মামলা হয়েছে।

ট্যাগ :

রাজনগরে অনলাইন জুয়ার অভিযোগে কিশোর আটক, মোবাইলে মিলল একাধিক অ্যাপ

প্রকাশিত: ০৯:০৩:৩৫ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬