বাংলাদেশ ০৪:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সড়কের ঝুঁকিপূর্ণ ম্যানহোল যেন মরণফাঁদ

মৌলভীবাজারের বড়লেখা পৌর শহরের ব্যস্ততম সড়কের মাঝখানে দেবে যাওয়া গ্যাসের ম্যানহোল এখন যেন দুর্ঘটনার ফাঁদ। সড়কের পিচের স্তর থেকে ম্যানহোলের ঢাকনা অনেকটা নিচে নেমে যাওয়ায় প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছে মোটরসাইকেল, রিকশা ও সিএনজিচালিত অটোরিকশাসহ নানান যানবাহন। একই সঙ্গে পৌর শহরের বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও এই সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে পড়ছে ভোগান্তি ও দুর্ঘটনার ঝুঁকিতে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সমস্যাটি দৃশ্যমান হলেও কার্যকর সংস্কার হয়নি। সংশ্লিষ্ট দপ্তরগুলো সমস্যার কথা জানার কথা স্বীকার করলেও কাজ শুরু না হওয়ায় প্রশ্ন ওঠেছে- আর কত দুর্ঘটনার পর সংস্কার করবে কর্তৃপক্ষ?

সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের মধ্যবাজার এলাকায় ভূমি অফিসসংলগ্ন প্রধান সড়কের মাঝখানে গ্যাসলাইনের একটি ম্যানহোলের ঢাকনা আশপাশের পিচের স্তর থেকে অনেকটা নিচে দেবে গেছে। চারপাশের সড়কও ভেঙে অসমান হয়ে পড়েছে। দূর থেকে জায়গাটি সহজে বোঝা না যাওয়ায় চালকদের হঠাৎ ব্রেক করতে হচ্ছে কিংবা ঝুঁকি নিয়ে পাশ কাটিয়ে যেতে হচ্ছে।

এ সড়কের পাশেই রোকেয়া খাতুন লাইসিয়াম স্কুলসহ পৌর শহরের কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। সকাল ও ছুটির সময়ে শিক্ষার্থীদের বহনকারী রিকশা, অটোরিকশা, মোটরসাইকেল ও অন্যান্য ছোট যানবাহনের চাপ বেড়ে যায়। ফলে দেবে যাওয়া ম্যানহোলের কাছে যানবাহন হঠাৎ গতি কমানো বা দিক পরিবর্তন করায় শিক্ষার্থী ও অভিভাবকদের বিড়ম্বনাও বাড়ছে। বিশেষ করে কম বয়সী শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকেরা এ স্থান পার হওয়ার সময় উদ্বেগে থাকেন বলে জানান স্থানীয়রা।

ট্যাগ :

সড়কের ঝুঁকিপূর্ণ ম্যানহোল যেন মরণফাঁদ

প্রকাশিত: ০৯:০১:০০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬