বাংলাদেশ ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের আদলে ঢাকায় হচ্ছে ‘বাবরি মসজিদ’, নির্মাণে অনুদান আহ্বান

ভারতের অযোধ্যার ঐতিহাসিক বাবরি মসজিদের আদলে একই নামে ঢাকায় মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কেরানীগঞ্জের কলাতিয়ায় প্রায় ২০ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে এই স্থাপনা। মসজিদের পাশাপাশি থাকবে একটি আধুনিক কওমি মাদ্রাসা। এই উদ্যোগ বাস্তবায়নে অনুদান দিয়ে পাশে থাকতে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।

বাবরি মসজিদের অনুকরণে গম্বুজসহ স্থাপনার বিভিন্ন অংশে থাকবে মোগল স্থাপত্যের ছোঁয়া। এর সঙ্গে যুক্ত হবে আধুনিক স্থাপত্যশৈলীর মিশ্রণ।

এক যুগেরও বেশি সময় ধরে কলাতিয়ায় কার্যক্রম পরিচালনা করছে জামিয়াতুত তারবিয়া আল ইসলামিয়া নামের একটি কওমি মাদ্রাসা। মূলত এই প্রতিষ্ঠানকে ঘিরেই বৃহৎ পরিসরে মসজিদ-মাদ্রাসা কমপ্লেক্স চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।

আধুনিক কমপ্লেক্স তৈরির মূল উদ্যোক্তা বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাঁর প্রচেষ্টায় ২০২০ সালের ২৬ ফেব্রুয়ারি এখানে বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন হেফাজতে ইসলামের তৎকালীন আমির আল্লামা শাহ আহমদ শফী (রহ.)।

২০২১ সালে বাংলাদেশে মোদিবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে আলেমদের ওপর ধরপাকড় শুরু করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। জেল-জুলুমের শিকার হন অনেকে। আলেমদের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের মুখে একপর্যায়ে এই কমপ্লেক্স তৈরির উদ্যোগ থেমে যায়।

জুলাই অভ্যুত্থানের পর নতুন করে এই উদ্যোগ নিয়ে তৎপরতা শুরু করেন মাওলানা মামুনুল হক। সাধারণ মানুষের অনুদানে এরই মধ্যে মাটি ভরাটের কাজ শেষ হয়েছে। তৈরি হয়েছে ৭০০ ফুট সংযোগ সড়ক।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, যেকোনো পেমেন্ট মেথডের মাধ্যমে অনুদান পাঠাতে ভিজিট করা যাবে: tagleebedin.com/babri-masjid। এ ছাড়া বিকাশ ও নগদে অনুদান পাঠানো যাবে 01737241621 নম্বরে।

ব্যাংকের মাধ্যমে অনুদান পাঠানোর জন্য হিসাবের নাম Babri Masjid Dhaka, অ্যাকাউন্ট নম্বর 20506640200295607। ব্যাংক: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কলাতিয়া বাজার সাব-শাখা, ঢাকা। অনুদানের বিষয়ে যোগাযোগের জন্য হোয়াটসঅ্যাপ নম্বর: 01339-491061।

ট্যাগ :

ভারতের আদলে ঢাকায় হচ্ছে ‘বাবরি মসজিদ’, নির্মাণে অনুদান আহ্বান

প্রকাশিত: ০৮:২০:১০ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬