বাংলাদেশ ০৫:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বড়লেখায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

মৌলভীবাজারের বড়লেখায় নিষিদ্ধ পৌরসভা ছাত্রলীগের সভাপতি আলী হোসেন ও উপজেলা যুবলীগের নেতা মুমিনুল হক টনিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৩ অক্টোবর) আদালতের মাধ্যমে পুলিশ তাদের কারাগারে পাঠিয়েছে।

গ্রেপ্তার আলী হোসেন উপজেলার সুজানগর ইউনিয়নের বাড্ডা গ্রামের ফরিজ আলীর ছেলে। শুক্রবার রাতে নিজ এলাকা থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছ।

অন্যদিকে যুবলীগ নেতা মুমিনুল হক টনি পাখিয়ালা উপজেলা চত্বর এলাকার তুতিউর রহমানের ছেলে। শনিবার সকালে উপজেলার শাহবাজপুর বাজার থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানায়, পৌরছাত্রলীগ সভাপতি আলী হোসেন (৩০) ২০২৪ সালের জুলাই-আগস্টে বড়লেখায় বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের ওপর হামলার ঘটনায় ছাত্র-সমন্বয়ক আবু হাসানের দায়েরকৃত মামলার এজাহার নামীয় আসামি। প্রায় দেড় বছর আত্মগোপনে থেকে বিদেশে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি।

ট্যাগ :

বড়লেখায় ছাত্রলীগ-যুবলীগের ২ নেতা গ্রেপ্তার

প্রকাশিত: ০৮:৫৮:১৮ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬