বাংলাদেশ ০৫:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের মেধা অত্যন্ত গুরুত্বপূর্ণ: এমপি নাসির উদ্দিন

তরুণদের উদ্দেশে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ বলেছেন, তোমরাই আগামী দিনের উদ্ভাবক, উদ্যোক্তা, গবেষক ও বিজ্ঞানী। জ্ঞান ও দক্ষতা অর্জনের পাশাপাশি সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে দেশ ও মানুষের কল্যাণে এগিয়ে আসতে হবে। নতুন বাংলাদেশ গঠনে তরুণ প্রজন্মের মেধা, যোগ্যতা ও সৃজনশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় মৌলভীবাজারের বড়লেখায় নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে এমপি এসময় আরও বলেন, কলেজ জীবনের প্রথম দিনটি সবার জীবনের একটি স্মরণীয় দিন। কলেজ শুধু একটি ডিগ্রি অর্জনের জায়গা নয়, এখান থেকে শিক্ষার্থীরা ভিন্নভাবে চিন্তা করা, নানা উপায়ে সমস্যার সমাধান করা এবং ভিন্নমতকে সম্মান করতে শেখে। একই সঙ্গে তারা সহনশীলতা, ব্যক্তিত্ব ও মানবিক মূল্যবোধ অর্জনের পাশাপাশি সমাজ, রাজনীতি, অর্থনীতি ও বিশ্ব সম্পর্কে জানার সুযোগ পায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করছে। যার বাস্তব প্রয়োগ আমরা এবারের বাজেটে দেখেছি। তোমরা জ্ঞান এবং সৃজনশীলতা দিয়ে বাংলাদেশকে আলোকিত করবে, যেন তোমাদের দ্যুতি সারাবিশ্বে ছড়িয়ে পড়ে।

শিক্ষকদের উদ্দেশে এমপি বলেন, কলেজ শুধু সমাজ গড়ার কারিগর তৈরির প্রতিষ্ঠান নয়, সমাজের সমস্যা সমাধানের পথও দেখাতে হবে। এ জন্য স্থানীয় মানুষের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত হয়ে কৃষি, পরিবেশ, পানি, স্বাস্থ্য, প্রযুক্তি, কর্মসংস্থান, নগর ব্যবস্থাপনা ও অন্যান্য সমস্যা চিহ্নিত করে গবেষণায় গুরুত্ব দিতে হবে।

নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা সাবেক প্রতিমন্ত্রী মরহুম এবাদুর রহমান চৌধুরীর কথা স্মরণ করে এমপি বলেন, আমি একটা সময় ওনার সান্নিধ্যে কাজ করার সুযোগ পেয়েছি। তিনি এলাকার উন্নয়নের জন্য খুব সুক্ষ্ণভাবে কাজ করতেন। তিনি ছিলেন সাধারণ মানুষের পাশে দাঁড়ানো একজন নিবেদিত প্রাণ। শিক্ষা ও সার্বিক জনকল্যাণমুখী উন্নয়নে তাঁর অবদান আজও এলাকাবাসী শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শাহিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব আলম মাহবুব, বড়লেখা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আবদুস সবুর, নারীশিক্ষা একাডেমি ডিগ্রি কলেজের গভর্ণর বডির সভাপতি জয়নাল আবেদিন প্রমুখ।

ট্যাগ :

প্রকাশিত: ০৮:৫৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬