বাংলাদেশ ০৫:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ফয়সল আমীনের বড় জয়

ঠাকুরগাঁও-১ (সদর) আসনের উপনির্বাচনে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন ১ লাখ ৩১ হাজার ৪০৪ ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) অনুষ্ঠিত নির্বাচনে ধানের শীষ প্রতীকে তিনি পেয়েছেন ২ লাখ ২৭ হাজার ৯১৭ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৫১৩ ভোট।

ভোটগ্রহণ শেষে ঠাকুরগাঁও জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে ১৮৫টি কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল ইসলাম। তাঁর স্বাক্ষরিত প্রাথমিক বেসরকারি ফলাফল থেকে এ তথ্য জানা গেছে।

নির্বাচনে অন্য তিন প্রার্থী জামানত হারিয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মো. খাদেমুল ইসলাম হাতপাখা প্রতীকে ৩ হাজার ২৮৯ ভোট, বাংলাদেশ খেলাফত আন্দোলনের প্রার্থী মো. আবদুল আলীম নিজামী বটগাছ প্রতীকে ৮৩৬ ভোট এবং বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী হোসাইন মুহাম্মদ ওমর ফারুক ডাব প্রতীকে ৪৫০ ভোট পেয়েছেন।

জেলা নির্বাচন কার্যালয়ের তথ্য অনুযায়ী, এ আসনে মোট ভোটার ছিলেন ৫ লাখ ১৬ হাজার ১৩৮ জন। ভোট পড়েছে ৩ লাখ ৩৪ হাজার ৩৩০টি। এর মধ্যে বৈধ ভোটের সংখ্যা ৩ লাখ ২৯ হাজার ৫টি।

উল্লেখ্য, রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসনটি ছেড়ে দিলে সেখানে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।

ট্যাগ :

ঠাকুরগাঁও-১ আসনে বিএনপির ফয়সল আমীনের বড় জয়

প্রকাশিত: ১০:২৩:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬