বাংলাদেশ ০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

৫৬ বছরেও অবহেলিত বোবারথল, দুর্ভোগে ৭ হাজার মানুষ; পাশে এমপি মিঠু ও জহরত আদিব

আখতার হোসাইন
স্বাধীনতার ৫৬ বছর পেরিয়ে গেলেও মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের দুর্গম পাহাড়ি জনপদ বোবারথলের মানুষের দুর্ভোগ যেন শেষ হচ্ছে না। ভাঙাচোরা রাস্তাঘাট, জরাজীর্ণ কালভার্ট ও যোগাযোগব্যবস্থার সংকটে দীর্ঘদিন ধরে চরম ভোগান্তি পোহাচ্ছেন প্রায় ৭ হাজার মানুষ। তবে দীর্ঘদিনের অবহেলা কাটিয়ে এবার উন্নয়নের আশায় বুক বাঁধছেন এলাকাবাসী। তাঁদের পাশে দাঁড়িয়েছেন মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোবারথলের মানুষের অন্যতম প্রধান সমস্যা যোগাযোগব্যবস্থা। দুর্গম পাহাড়ি এলাকা হওয়ায় বর্ষা মৌসুমে চলাচল আরও কঠিন হয়ে পড়ে। বিভিন্ন স্থানে রাস্তা ভেঙে যাওয়া, কালভার্ট জরাজীর্ণ হয়ে পড়া এবং প্রাকৃতিক প্রতিকূলতার কারণে বছরের পর বছর দুর্ভোগ পোহাতে হচ্ছে বাসিন্দাদের। বিশেষ করে দুই গ্রামের মানুষের যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ কালভার্টগুলো দীর্ঘদিন অচল থাকায় ভোগান্তি চরমে পৌঁছায়।

গত জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর নাসির উদ্দিন আহমদ মিঠুর উদ্যোগে বোবারথলে উন্নয়ন কার্যক্রমে নতুন গতি সঞ্চার হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে সংসদ সদস্য মিঠু ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন।

এরই ধারাবাহিকতায় ফেকুচড়া এলাকায় দুই গ্রামের মানুষের চলাচলের সুবিধার্থে একটি সংযোগ কালভার্ট নির্মাণের জন্য সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠু ৫ লাখ টাকা অনুদান দিয়েছেন। এছাড়া দীর্ঘদিন ধরে অচল ও ক্ষতিগ্রস্ত কয়েকটি গুরুত্বপূর্ণ কালভার্ট সংস্কার করে যোগাযোগব্যবস্থা সচল রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। এসব উন্নয়ন উদ্যোগে স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি ও এলাকার সার্বিক পরিস্থিতি দেখতে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুর নির্দেশনায় বোবারথল এলাকা পরিদর্শন করেছেন বড়লেখা উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন স্থানে গিয়ে রাস্তাঘাট, কালভার্ট ও যোগাযোগব্যবস্থার বর্তমান অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা ও প্রত্যাশার কথা শোনেন।

দিনব্যাপী পরিদর্শনে নেতৃবৃন্দ এলাকার কোথায় কী ধরনের উন্নয়ন প্রয়োজন, কোন সমস্যাগুলো অগ্রাধিকার ভিত্তিতে সমাধান করা জরুরি এবং ভবিষ্যতে উন্নয়ন কার্যক্রম কীভাবে আরও গতিশীল করা যায়, সে বিষয়ে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে বাদ মাগরিব বোবারথলে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এক মতবিনিময় সভা ও কর্মী সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপজেলা ও ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

সভায় এলাকার সার্বিক পরিস্থিতি, দীর্ঘদিনের যোগাযোগ সংকট, অবকাঠামোগত সমস্যা, উন্নয়নের সম্ভাবনা এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য নাসির উদ্দিন আহমদ মিঠুর রাজনৈতিক সচিব ও বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জয়নাল আবেদিন, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি নসীব আলী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খসরু, যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল কুদ্দুস স্বপন এবং সাধারণ সম্পাদক শাহাজান আহমদ।

সভায় সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও ইউপি সদস্য ময়নুল হক।
এছাড়াও দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন বিএনপি, ৬ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, কৃষক দল, ছাত্রদল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

দীর্ঘ ৫৬ বছরের অবহেলা কাটিয়ে বোবারথলের মানুষের প্রত্যাশা, চলমান উন্নয়ন উদ্যোগ বাস্তবায়িত হলে দুর্গম এই জনপদের চিত্র বদলে যাবে। বিশেষ করে ফেকুচড়ায় দুই গ্রামের সংযোগ কালভার্ট নির্মাণ, সড়ক যোগাযোগের স্থায়ী সমাধান, জরাজীর্ণ অবকাঠামো সংস্কার এবং নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা গেলে প্রায় ৭ হাজার মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে। উন্নয়নের মূলধারায় যুক্ত হবে অবহেলিত পাহাড়ি জনপদ বোবারথল।

ট্যাগ :

প্রকাশিত: ০৬:০৬:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬