বাংলাদেশ ১২:৩২ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়া মডেল মসজিদের উদ্বোধন এমপি শওকতুল ইসলাম

মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) জুমার নামাজ আদায়ের মধ্য দিয়ে মসজিদটির কার্যক্রম শুরু হয়।

এর আগে দুপুর সোয়া ১২টার দিকে ফিতা কেটে মসজিদটির উদ্বোধন করেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য মো. শওকতুল ইসলাম।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, মডেল মসজিদ শুধু নামাজ আদায়ের স্থান নয়; এটি ধর্মীয় শিক্ষা, নৈতিকতা চর্চা ও ইসলামী সংস্কৃতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি মসজিদটিকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রমের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রণয় বিশ্বাস, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্না, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব-১ এস এম জামান মতিন ও রাজনৈতিক সচিব-২ রেদওয়ান খান প্রমূখ।

উদ্বোধন শেষে সংসদ সদস্যসহ উপস্থিত মুসল্লিরা মসজিদে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের খতিব মাওলানা মো. মাইদুল ইসলাম।

ট্যাগ :

কুলাউড়া মডেল মসজিদের উদ্বোধন এমপি শওকতুল ইসলাম

প্রকাশিত: ০৯:৫৫:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬