বাংলাদেশ ১০:০৯ অপরাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে ২ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ভারতীয় শ্যাম্পু উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আব্দুল মতিন রিপন (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৬ নভেম্বর) রাত ৮টা ৩৫ মিনিটে উপজেলার ৬ নম্বর আশিদ্রোন ইউনিয়নের তপশীপাড়া এলাকায় তাঁর বসতবাড়িতে অভিযান চালিয়ে ২৮৮ বোতল ভারতীয় শ্যাম্পু উদ্ধার করা হয়।

গ্রেফতার আব্দুল মতিন রিপন ওই এলাকার মৃত আলীম উদ্দিনের ছেলে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সজীব চৌধুরীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় বসতঘরের লাকড়ি রাখার কক্ষ থেকে ১২টি কার্টনে রাখা শ্যাম্পুগুলো উদ্ধার করা হয়। প্রতিটি কার্টনে ২৪টি করে মোট ২৮৮ বোতল ২৫০ মিলিলিটারের ‘WishCare Multi-Peptide Anti Hairfall Shampoo’ পাওয়া যায়।

উদ্ধার করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ১৬ হাজার টাকা। অভিযানের সময় পণ্যগুলোর বৈধ কাগজপত্র দেখাতে পারেননি আটক ব্যক্তি।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অজ্ঞাতনামা আরও ২-৩ জনের সহযোগিতায় চোরাচালানের মাধ্যমে ভারত থেকে এসব পণ্য বাংলাদেশে আনার কথা স্বীকার করেছেন বলে জানানো হয়।

এ ঘটনায় গ্রেফতার ব্যক্তি ও অজ্ঞাতনামা ২-৩ জনের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

ট্যাগ :

শ্রীমঙ্গলে ২ লাখ ১৬ হাজার টাকার ভারতীয় শ্যাম্পু উদ্ধার, গ্রেফতার ১

প্রকাশিত: ০১:২২:০৫ অপরাহ্ন, শনিবার, ৭ নভেম্বর ২০২৬