ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় মৌলভীবাজার পৌরসভা চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মো. ফয়জুল করিম ময়ূন।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন
মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য ও ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এম নাসের রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দীন আহমেদ মিঠু, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান।

সমাবেশ সঞ্চালনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্যসচিব আব্দুর রহিম রিপন।
বক্তারা বলেন, ৭ নভেম্বর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালের এই দিনে সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুক্তি দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা করে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা স্মরণ করে বক্তারা বলেন, তাঁর নেতৃত্ব ও অবদান দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। এ সময় তাঁরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল ওয়ালী সিদ্দিকী, আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া ও মো. ফখরুল ইসলাম; মৌলভীবাজার সদর উপজেলা বিএনপির সভাপতি মো. মুজিবুর রহমান মজনু, রাজনগর উপজেলা বিএনপির সভাপতি নূরুল ইসলাম সেলুন, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সভাপতি মো. নূর আলম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, মৌলভীবাজার পৌর বিএনপির সভাপতি মোঃ অলিউর রহমান, জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, মৌলভীবাজার পৌর বিএনপির সাধারন সম্পাদক মনোয়ার আহমেদ রহমান।

এছাড়া জেলা যুবদলের সাধারণ সম্পাদক এম এ মুহিত, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আহমেদ আহাদ, জেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল হোসেন ও সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সমাবেশ শেষে পৌরসভা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি এম সাইফুর রহমান সড়ক প্রদক্ষিণ করে কুসুমবাগ এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 











