বাংলাদেশ ০৭:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন ২৮ নভেম্বর, প্রস্তুতি নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা

মৌলভীবাজারে ১৩৫ কেন্দ্রে ভোট দেবেন ৬০ হাজার ৪৮২ জন

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন (বি-৭৭) নির্বাচন-২০২৬ অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় শ্রীমঙ্গল উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজারের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মনিরুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুর রশীদ।
সভায় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ভোটকেন্দ্রের নিরাপত্তা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের করণীয় নিয়ে আলোচনা হয়। পাশাপাশি নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সমন্বয় ও পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় জানানো হয়, আগামী ২৮ নভেম্বর শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত মৌলভীবাজার, সিলেট, চট্টগ্রাম, হবিগঞ্জ ও রাঙামাটিসহ পাঁচ জেলার ২৩০টি কেন্দ্রে একযোগে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হবে।

মৌলভীবাজার জেলার সাতটি উপজেলায় ১৩৫টি পঞ্চায়েতের অধীনে মোট ৬০ হাজার ৪৮২ জন চূড়ান্ত ভোটার রয়েছেন। এর মধ্যে শ্রীমঙ্গল উপজেলার ৪০টি বাগান ও পঞ্চায়েতের অধীনে ভোটার সংখ্যা ১৮ হাজার ৮২২ জন।

নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, আনসার এবং প্রযোজ্য ক্ষেত্রে বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করবেন। বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার ও পোলিং সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন বলেও সভায় জানানো হয়।

সভায় আরও জানানো হয়, নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় প্রস্তুতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় সম্পন্ন করা হয়েছে। ভোটাররা যাতে নির্ভয়ে ও উৎসবমুখর পরিবেশে তাঁদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এ নির্বাচনের মাধ্যমে চা শ্রমিকদের প্রতিনিধিত্বশীল নেতৃত্ব নির্বাচিত হবে। একই সঙ্গে পঞ্চায়েত কমিটি, প্রাথমিক নির্বাহী কমিটি, ভ্যালি নির্বাহী কমিটি ও কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হবে।

সভায় শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. জিয়াউর রহমান, শ্রম অধিদপ্তরের উপপরিচালক, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তা, প্রিজাইডিং ও পোলিং অফিসার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

প্রকাশিত: ০৬:৩৫:৪০ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬