বাংলাদেশ ০৭:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

উৎসবমুখর পরিবেশে ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ৮টা থেকে শুরু হয়ে বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হয়। এরপর শুরু হয়েছে ভোট গণনা। গণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আয়োজিত এক ব্রিফিংয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, দুপুর ২টা পর্যন্ত প্রাপ্ত তথ্যে এ আসনে ৪৮ শতাংশ ভোট পড়েছে। চূড়ান্ত গণনার পর মোট ভোট পড়ার হার জানা যাবে।

তিনি বলেন, নির্বাচন কমিশন ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্ট। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা বা উদ্বেগজনক পরিস্থিতির খবর পাওয়া যায়নি। সবার সহযোগিতায় শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন হয়েছে।

ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানান ইসি সচিব।

ট্যাগ :

ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ সম্পন্ন

প্রকাশিত: ০৬:৩৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬