বাংলাদেশ ০৮:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

মৌলভীবাজারের রাজনগরে সিএনজিচালিত অটোরিকশাচালক মোছব্বির মিয়া (২০) হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঘটনার প্রায় ১৮ বছর পর বুধবার (১৮ নভেম্বর) দুপুরে আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হয়। দণ্ডপ্রাপ্ত ছয় আসামির মধ্যে দুজন পলাতক রয়েছেন।

মৌলভীবাজার জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ বেগম শামসাদ বেগম এ রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন জুড়ী উপজেলার ভোগপাড়া গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে তাজুল ইসলাম, জুড়ী স্টেশন রোডের বশির আহমদের ছেলে টিপু আহমদ, বেলাগাঁও গ্রামের আব্দুল মতিনের ছেলে ফরমুজ মিয়া এবং চমজক লতা গ্রামের আব্দুল মতলিবের ছেলে নুরুদ্দিন। এ ছাড়া পলাতক দুই আসামি হলেন বেলাগাঁও গ্রামের মনু মিয়ার ছেলে বশির আহমদ ওরফে বসু এবং কন্টিনালা এলাকার আব্দুল হামিদের ছেলে খোরশেদ মিয়া।

মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সালের ১৬ সেপ্টেম্বর রাজনগর উপজেলার দক্ষিণ খারপাড়া গ্রামের আত্তর মিয়ার ছেলে সিএনজিচালক মোছব্বির মিয়া প্রতিদিনের মতো তাঁর অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন। গাড়িটির নম্বর ছিল মৌলভীবাজার-থ-১১-১২৬০। ওই রাতে তিনি আর বাড়ি ফেরেননি। তাঁর মুঠোফোনও বন্ধ পাওয়া যায়।

পরদিন ১৭ সেপ্টেম্বর কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে বাংলাদেশ বিমানবাহিনীর আওতাধীন পি অ্যান্ড এস ইউনিটের আকাশী বাগানে একটি মরদেহ পড়ে থাকার খবর পাওয়া যায়। পরে মরদেহটি মোছব্বির মিয়ার বলে শনাক্ত করা হয়।

এ ঘটনায় অটোরিকশার মালিক ও রাজনগর উপজেলার ৫ নম্বর রাজনগর ইউনিয়নের পাঠানটুলা গ্রামের মৃত এরশাদ খানের ছেলে ইয়াছিন খান বাদী হয়ে ১৮ সেপ্টেম্বর রাজনগর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। মামলার নম্বর ০৬। দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ছয়জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী বলেন, ছয় আসামির যাবজ্জীবন কারাদণ্ডের মধ্য দিয়ে আলোচিত এ হত্যা মামলার বিচারিক প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট। এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নিয়ামুল হক।

ট্যাগ :

মৌলভীবাজারে সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৩:৪৬:২৭ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬