বাংলাদেশ ০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ৩৩৩ নবনিযুক্ত সহকারী শিক্ষকের পদায়নে উন্মুক্ত লটারি

মৌলভীবাজারে সাত উপজেলার ৩৩৩ নবনিযুক্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের পদায়ন প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে উন্মুক্ত লটারির আয়োজন করা হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে এ লটারি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মৌলভীবাজারের জেলা প্রশাসক তৌহিদুজ্জান পাভেল। পদায়ন প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতেই লটারির পদ্ধতি অবলম্বন করা হয়েছে, যাতে কোনো ধরনের প্রশ্ন না ওঠে বা কেউ বলতে না পারেন, কাউকে অন্যায়ভাবে দূরের কোনো স্থানে পদায়ন করা হয়েছে। লটারির মাধ্যমে যার ভাগ্য যেখানে নির্ধারিত হবে, সেখানেই তিনি পদায়ন পাবেন।

তিনি আরও বলেন, শিক্ষকরা নীতিমালা অনুযায়ী নিজ নিজ উপজেলার বিদ্যালয়গুলোতে পদায়ন হচ্ছে। স্বচ্ছ পদায়ন প্রক্রিয়া বাস্তবায়নে সহায়তা করায় তিনি ডিপিও ও জেলা কমিটির সংশ্লিষ্ট সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

অনুষ্ঠানে সার্বিক প্রক্রিয়া ব্যাখ্যা করেন ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আনিসুর রহমান। তিনি বলেন, মেধাতালিকার ভিত্তিতে জেলায় ৩৪৭ জন শিক্ষককে চূড়ান্তভাবে নিয়োগের জন্য মনোনীত করা হয়েছিল। কাগজপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিক তালিকা থেকে ৩৩৩ জন শিক্ষক জেলা প্রাথমিক শিক্ষা অফিসে চূড়ান্তভাবে যোগদান করেন। এরই মধ্যে তাঁদের বিশেষ প্রশিক্ষণও দেওয়া হয়েছে।

মোঃ আনিসুর রহমান বলেন, লটারি প্রক্রিয়ার জন্য দুটি পৃথক বক্স রাখা হয়। একটি বক্সে শিক্ষকদের নাম এবং অপর বক্সে শূন্য পদ থাকা বিদ্যালয়ের নাম রাখা হয়। প্রথমে শিক্ষকের নাম এবং পরপরই বিদ্যালয়ের নাম লটারির মাধ্যমে তুলে পদায়ন নিশ্চিত করা হয়।
স্বচ্ছ ও নিরপেক্ষ প্রক্রিয়ায় পদায়ন হওয়ায় নবনিযুক্ত শিক্ষক ও সংশ্লিষ্ট সবার মধ্যে সন্তোষ প্রকাশ করতে দেখা গেছে। অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগ :

মৌলভীবাজারে ৩৩৩ নবনিযুক্ত সহকারী শিক্ষকের পদায়নে উন্মুক্ত লটারি

প্রকাশিত: ০৫:২০:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬