বাংলাদেশ ০৪:৩১ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান এমপি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি। নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে। জনগণ যাকে ভোট দিয়ে পছন্দ করবে, সেই যেন ক্ষমতায় যেতে পারে, তা নিশ্চিত করতে হবে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার সার্কিট হাউসের মুন হলরুমে প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে একজন দলীয় ব্যক্তিকে ( অবসরপ্রাপ্ত ক্যাডারকে) নিয়োগ দেওয়া নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। এ ছাড়া জাতীয় সংসদের চিফ হুইপের বক্তব্যের প্রসঙ্গ তুলে তিনি বলেন, বিএনপির প্রার্থী বিজয়ী না হলে কোনো সরকারি বরাদ্দ দেওয়া হবে না—এ ধরনের বক্তব্য জনগণকে আগাম ভয় দেখানোর শামিল। ভয়ভীতি ও দলীয় প্রভাবের মধ্যে নির্বাচন হলে তা সুষ্ঠু হওয়ার সম্ভাবনা থাকে না।

তিনি বলেন, “নির্বাচনের আগে আমরা অবশ্যই রাস্তা পরিষ্কার করার চেষ্টা করব। লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার দাবি জানাব। যখন সেই নিশ্চয়তা পাব, তখন নির্বাচনে অংশগ্রহণ করব। আমরা কারও ‘স্কিপ গুড’ হতে চাই না, আমরা জনগণের অধিকার নিয়ে লড়তে চাই।”
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বিরোধীদলীয় নেতা বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে দাবি করছেন। কিন্তু এই ভালো হওয়ার মাপকাঠি কী, তা তিনি বুঝতে পারছেন না। মাদক ও অস্ত্র নিয়ন্ত্রণ এবং সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি দেখা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের ভূমিকা তুলে ধরে জামায়াতের আমির বলেন, সংবাদপত্র সমাজের আয়না। এই আয়নায় সমাজের দোষ-ত্রুটি প্রতিফলিত হয়। স্বাধীনতার পর ১৯৭৫ সালে সংবাদমাধ্যম ও রাজনীতির ওপর আঘাত আসে উল্লেখ করে তিনি বলেন, তখন বহুদলীয় গণতন্ত্রের পরিবর্তে একদলীয় শাসনব্যবস্থা প্রতিষ্ঠার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। সরকার সংবাদমাধ্যমের ওপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে এবং চারটি সংবাদমাধ্যম ছাড়া অন্যগুলোর অস্তিত্ব রাখা হয়নি।

মৌলভীবাজার জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার মো. শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং হবিগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি কাজী মহসিন আহমদসহ স্থানীয় নেতৃবৃন্দ ও বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।
এর আগে সকাল ৯টার দিকে মৌলভীবাজার সার্কিট হাউসে পৌঁছালে জেলা জামায়াতের নেতারা তাঁকে অভ্যর্থনা জানান। এ সময় পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।

সকাল ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান জামায়াতের কেন্দ্রীয়, সিলেট বিভাগীয় ও মৌলভীবাজার জেলা পর্যায়ের নেতারা। জাতীয় সংসদ নির্বাচনের পর নিজ জেলা মৌলভীবাজার শহরে এটিই তাঁর প্রথম সফর বলে দলীয় সূত্রে জানা গেছে। তাঁর সফরকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

ট্যাগ :

স্থানীয় নির্বাচনের সুষ্ঠু পরিবেশ এখনো তৈরি হয়নি: ডা. শফিকুর রহমান

প্রকাশিত: ০২:৪৬:৪০ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬