বাংলাদেশ ০৮:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

দেশের ৮৬ হাজার ৭০৯টি মসজিদ, মন্দির, গির্জা ও বৌদ্ধ বিহারের ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় নেতা ও সেবাকর্মীকে সম্মানী ভাতা দিচ্ছে সরকার। ২০২৬-২৭ অর্থবছরে এ কর্মসূচি বাস্তবায়নে ১ হাজার ১০০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। আগামী চার অর্থবছরের মধ্যে দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদরে প্রধানমন্ত্রী তারেক রহমান কর্মসূচির দ্বিতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ।

তিনি জানান, চলতি অর্থবছরে কর্মসূচির আওতায় থাকা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৩ হাজার মন্দির, ৭৫২টি বৌদ্ধ বিহার ও ৩০১টি গির্জা।
নির্ধারিত কাঠামো অনুযায়ী, মসজিদের ইমাম মাসে ৫ হাজার, মুয়াজ্জিন ৩ হাজার ও খাদেম ২ হাজার টাকা সম্মানী পাবেন। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তিরাও এ কর্মসূচির আওতায় সম্মানী পাবেন।

সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক নিরাপত্তা এবং সামাজিক মর্যাদা নিশ্চিত করার লক্ষ্য রয়েছে।

গত ১৪ মার্চ পরীক্ষামূলকভাবে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। প্রাথমিক পর্যায়ে ৬ হাজার ১৭টি ধর্মীয় প্রতিষ্ঠানের ১৩ হাজার ৯৪৯ জন সেবাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছিল।

দ্বিতীয় পর্যায়ের কার্যক্রমের অংশ হিসেবে ২ ডিসেম্বর কুষ্টিয়া, ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ, ১২ ডিসেম্বর সুনামগঞ্জ এবং ২১ ডিসেম্বর পাবনায় সম্মানী বিতরণ কার্যক্রম উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

সম্মানী বিতরণে স্বচ্ছতা নিশ্চিত করতে ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) ব্যবহার করা হবে। সুবিধাভোগীদের যাচাই করা তথ্যের ভিত্তিতে ব্যাংক হিসাব অথবা মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে সরাসরি অর্থ পাঠানো হবে। কোনো নগদ অর্থ বিতরণ করা হবে না।

উপদেষ্টা জানান, সুবিধাভোগী নির্বাচনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের নেতৃত্বে তালিকা তৈরি করা হয়েছে। এতে রাজনৈতিক সম্পৃক্ততা রাখা হয়নি বলে দাবি করেন তিনি।
সরকারি তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে ৩ লাখ ৪৭ হাজার ৩৩৯টি ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে ৩ লাখ ৩১ হাজার ১২৫টি মসজিদ, ১২ হাজার মন্দির, ৩ হাজার ১০টি বৌদ্ধ বিহার ও ১ হাজার ২০৪টি গির্জা। চলতি অর্থবছরে এসব প্রতিষ্ঠানের প্রায় এক-চতুর্থাংশকে কর্মসূচির আওতায় আনা হচ্ছে। বাকি প্রতিষ্ঠানগুলো আগামী চার অর্থবছরে পর্যায়ক্রমে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ উদ্যোগ ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের আর্থিক সহায়তার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক নিরাপত্তা জোরদারে ভূমিকা রাখবে। তবে প্রকৃত দায়িত্বশীলদের তালিকা প্রণয়ন, নিয়মিত সম্মানী প্রদান এবং অনিয়ম প্রতিরোধে কার্যকর নজরদারি নিশ্চিত করা জরুরি।

ট্যাগ :

৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা

প্রকাশিত: ১১:৩৪:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬