বাংলাদেশ ০১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

না ফেরার দেশে বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর

বলিউড ও মারাঠি চলচ্চিত্রের বরেণ্য অভিনেতা নানা পাটেকর আর নেই। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে ভারতের গোয়ায় নিজ বাসভবনে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।
পানাজির কাছে ডোনা পাওলা এলাকায় নিজের অ্যাপার্টমেন্টে অসুস্থ অবস্থায় পাওয়া যায় তাকে। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা প্রায় ৪৫ মিনিট ধরে সিপিআরসহ নানা পদ্ধতিতে তাকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু শেষ পর্যন্ত চিকিৎসকদের সব প্রচেষ্টা ব্যর্থ হয়। ভোর ৫টা ১০ মিনিটের দিকে তাকে মৃত ঘোষণা করা হয়।
চিকিৎসকদের প্রাথমিক ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়েই তার মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহ ময়নাতদন্তের জন্য গোয়া মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, ভোর সাড়ে ৩টার দিকে অসুস্থ বোধ করার কথা জানিয়ে এক বন্ধুকে বার্তা পাঠিয়েছিলেন নানা পাটেকর। বন্ধু বার্তাটি দেখেন প্রায় ৪টার দিকে। এরপর দ্রুত তার বাসায় ছুটে যান। সেখানে একজন কেয়ারটেকারও ছিলেন। পরে অ্যাম্বুলেন্স ডেকে হাসপাতালে নেওয়া হয় অভিনেতাকে।
নানা পাটেকর হিন্দি ও মারাঠি চলচ্চিত্রে অসাধারণ অভিনয়ের মাধ্যমে নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেছিলেন। পারিন্দা, প্রহার: দ্য ফাইনাল অ্যাক্ট, তিরঙ্গা, ক্রান্তিবীর এবং খামোশি: দ্য মিউজিক্যালসহ বহু জনপ্রিয় চলচ্চিত্রে তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে।
দীর্ঘ অভিনয়জীবনে তিনি তিনটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, একাধিক ফিল্মফেয়ার পুরস্কারসহ বিভিন্ন সম্মাননা অর্জন করেন। শিল্পকলায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ভারত সরকার তাকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করে।
নানা পাটেকরের মৃত্যুতে ভারতীয় চলচ্চিত্র অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার অভিনয়ের শক্তি, সংলাপ বলার স্বতন্ত্র ভঙ্গি এবং চরিত্রের গভীরে প্রবেশের অসাধারণ দক্ষতা তাকে দর্শকদের কাছে চিরস্মরণীয় করে রাখবে।

ট্যাগ :

না ফেরার দেশে বলিউডের শক্তিমান অভিনেতা নানা পাটেকর

প্রকাশিত: ১০:৫৮:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬