বাংলাদেশ ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান, জরিমানা

মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার শহরের ফুটপাত ও সড়কের অবৈধ দখলমুক্ত করতে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে অভিযান পরিচালনা করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) শহরের পুরাতন হাসপাতাল রোড ও পশ্চিমবাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

অভিযানে প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা, সড়কের ওপর হকার বসানো এবং রাস্তা দখল করে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার বিষয়গুলো চিহ্নিত করা হয়। এ সময় সংশ্লিষ্ট ব্যবসায়ী ও ব্যক্তিদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনা থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়।

অভিযানকালে স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯-এর ১০৯ ধারায় দুটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় মোট ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া অন্যান্য সংশ্লিষ্ট ব্যক্তিকে সতর্ক করে ভবিষ্যতে একই ধরনের কর্মকাণ্ডের পুনরাবৃত্তি না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারীরা জানান, নগরীর ফুটপাত ও সড়ক পথচারীদের চলাচলের উপযোগী রাখা, যানজট কমানো এবং জনসাধারণের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতেই এ অভিযান পরিচালনা করা হয়েছে।

স্থানীয়রা বলেন, ফুটপাত ও সড়ক দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান ও পরবর্তী সময়ে কার্যকর নজরদারি প্রয়োজন। এতে শহরের যানজট ও জনদুর্ভোগ কমার পাশাপাশি নগর ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরবে বলে তারা আশা করেন।

ট্যাগ :

মৌলভীবাজারে ফুটপাত-সড়ক দখলমুক্ত করতে যৌথ অভিযান, জরিমানা

প্রকাশিত: ০৭:৪৬:৩০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬