বাংলাদেশ ০৪:১৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মৌলভীবাজারে দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে মৌলভীবাজারে জেলা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিনের সভাপতিত্বে সভায় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দসহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজনু, পৌর বিএনপির সভাপতি মো. অলিউর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শ্যামলী সূত্রধর, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মারুফ আহমেদসহ বিভিন্ন পূজামণ্ডপের নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের পাশাপাশি আনসার সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করবেন।
বক্তারা আরও বলেন, ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে দুর্গোৎসব উদযাপনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়।

মৌলভীবাজার সদর উপজেলায় ১১১টি পূজামণ্ডপে শান্তিপূর্ণভাবে দুর্গোৎসব উদযাপনে সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন সভায় উপস্থিত বক্তারা।

ট্যাগ :

মৌলভীবাজারে দুর্গাপূজা উদযাপনে জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা

প্রকাশিত: ০৮:২৬:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬