বাংলাদেশ ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

মৌলভীবাজারের কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন করা হয়েছে। ইস্ট কোস্ট গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরীর পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত এ সেন্টারের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসাসেবা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) দুপুরে কুলাউড়া পৌর শহরের দক্ষিণবাজারে মেরিনা স্কয়ার ভবনে সেন্টারটির উদ্বোধন করেন মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এম নাসের রহমান বলেন, নামাজ, রোজা ও যাকাত পালনের পাশাপাশি সামর্থ্য অনুযায়ী সামাজিক ও জনকল্যাণমূলক কাজে অংশ নেওয়া উচিত। এতে সওয়াব অর্জনের পাশাপাশি মানুষের উপকার করা সম্ভব। আজম জে চৌধুরী নিজের ও স্ত্রীর নামে প্রতিষ্ঠান গড়ে এলাকাবাসীর সেবায় এগিয়ে এসেছেন। এটি তাঁর সামাজিক দায়িত্ববোধের পরিচয়।

ইস্ট কোস্ট গ্রুপের হেড অব সিএসআর কর্নেল (অব.) লিয়াকত আলী খানের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন গ্রুপের চেয়ারম্যান আজম জে চৌধুরী।

তিনি বলেন, শুধু কুলাউড়া নয়, সারা বাংলাদেশেই তাঁদের প্রতিষ্ঠান বিভিন্ন সমাজকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করছে। সামাজিক উন্নয়নে অবদান রাখতে পেরে তাঁরা গর্বিত। ব্যবসাপ্রতিষ্ঠানের অর্জন দেশের সাধারণ মানুষের কল্যাণে কাজে লাগানো উচিত বলেও তিনি মন্তব্য করেন।
নতুন এ ফিজিওথেরাপি সেন্টার চালুর ফলে কুলাউড়ার স্থানীয় বাসিন্দাদের ফিজিওথেরাপি সেবা পাওয়ার সুযোগ বাড়বে বলে আশা করা হচ্ছে।

ট্যাগ :

কুলাউড়ায় মেরিনা ইয়াসমিন চৌধুরী ফিজিওথেরাপি সেন্টারের উদ্বোধন

প্রকাশিত: ০৬:১৩:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬