বাংলাদেশ ০৫:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

ঢাকা, ১৯ অক্টোবর: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন এবং সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী প্রথমে রংপুর, এরপর রাজশাহী এবং সবশেষে চট্টগ্রাম যাবেন। পূজামণ্ডপগুলোতে তিনি পূজারি ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করবেন।

সফরসূচি অনুযায়ী, মঙ্গলবার সকাল ৯টায় তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে রওনা হয়ে সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে রংপুরের ধর্মসভা বা রাধাগোবিন্দ মন্দির পরিদর্শন করবেন তিনি।

এরপর রাজশাহীতে গিয়ে দুপুর দেড়টায় ধর্মসভা মন্দির পরিদর্শন করবেন। পরে রাজশাহী সার্কিট হাউসে বিশ্রাম শেষে বিকেল ৩টায় নগরীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী।

রাজশাহী থেকে চট্টগ্রামে গিয়ে সন্ধ্যায় নগরীর রহমতগঞ্জের জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করবেন তিনি। এরপর রাতে বিমানযোগে ঢাকায় ফিরবেন।

অতিরিক্ত প্রেস সচিব জানান, ঢাকার বাইরে পূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রীর এ সফর বিশেষ তাৎপর্যপূর্ণ।
এর আগে রোববার রাতে প্রধানমন্ত্রী ঢাকার মহাখালী ও বনানীর পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন ডা. জুবাইদা রহমান।

মঙ্গলবার মহানবমী উদযাপিত হবে। বুধবার প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

ট্যাগ :

পূজামণ্ডপ পরিদর্শনে মঙ্গলবার তিন বিভাগ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ০৮:৫৯:৫৫ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬