বাংলাদেশ ০৫:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এম নাসের রহমান

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান স্থানীয় বিএনপি নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে মৌলভীবাজারের রাজনগর উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন। এ সময় তিনি পূজারি ও পুণ্যার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং দুর্গাপূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন।

সোমবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় তিনি উপজেলার টেংরা ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের পরিবেশ ও সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান।

এ সময় এম নাসের রহমান শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্য বজায় রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিপুল সিকদার, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য আব্দুল মুকিত, বকশী মিছবাহ উর রহমান, মো. হেলু মিয়া ও মো. ফখরুল ইসলাম; রাজনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্বাস আলী, সিনিয়র সহসভাপতি কবির মিয়া, হাকিম বক্স সুন্দর, ছালিক আহমেদ সিলিক, মো. জাহাঙ্গীর আলম, রাজিব তরফদার, মো. মশাহিদ আহমেদ, ময়না মিয়া, মতিন মিয়া, পাভেল মিয়া ও দুখুসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ।
এ ছাড়া বিভিন্ন পূজা উদ্‌যাপন কমিটির সদস্য এবং স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

ট্যাগ :

রাজনগরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে এম নাসের রহমান

প্রকাশিত: ০২:৪৬:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬