বাংলাদেশ ০৫:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রীমঙ্গলে মনিপুরী পাড়া থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে রামনগর মনিপুরী পাড়ায় একটি বসতঘরের পাশ থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার করেছে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশন।

স্থানীয় বাসিন্দা খলিলুর রহমানের বসতঘরের পাশে সাপটি দেখতে পান পরিবারের সদস্যরা। তাঁদের ভাষ্য অনুযায়ী, সাপটি সকাল থেকেই সেখানে অবস্থান করছিল। পরে রাত ৭টা ৪০ মিনিটে আবার সাপটি দেখতে পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে খবর দেন খলিলুর রহমান।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল ও পরিবেশকর্মী রাজদীপ দেব দীপ ঘটনাস্থলে উপস্থিত হন। তাঁরা সাপটি শঙ্খিনী প্রজাতির বলে শনাক্ত করেন। শঙ্খিনী একটি অত্যন্ত বিষধর সাপ।

পরে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের সদস্যরা সাপটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। উদ্ধার শেষে সাপটি শ্রীমঙ্গল বন বিভাগের রেঞ্জ কার্যালয়ে হস্তান্তর করা হয়।

ট্যাগ :

শ্রীমঙ্গলে মনিপুরী পাড়া থেকে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার

প্রকাশিত: ০২:৫০:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬