পাকিস্তানের জাতীয় সংসদের স্পিকারের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সৌজন্য সাক্ষাৎ, প্রতিনিধি দলে নাসের রহমান ওজহরত আদিব চৌধুরী
পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলির স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয়সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম, এমপি।
বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকারের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন মৌলভীবাজার–৩ (সদর–রাজনগর) আসনেরসংসদ সদস্য এম নাসের রহমান এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী। এ ছাড়া প্রতিনিধি দলেছিলেন সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান ও নিলোফার চৌধুরী মনি।
বৈঠকে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার, সংসদীয় সহযোগিতা বৃদ্ধি এবং দুই দেশের মধ্যেসংসদীয় অভিজ্ঞতা বিনিময়ের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, মৌলভীবাজার জেলার এই দুই সংসদ সদস্য জাতীয় সংসদের গুরুত্বপূর্ণ দুটি মন্ত্রণালয়–সম্পর্কিত স্থায়ী কমিটিরসভাপতির দায়িত্ব পালন করছেন। এম নাসের রহমান ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবং জহরতআদিব চৌধুরী পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি।
একই জেলার দুই সংসদ সদস্যের জাতীয় সংসদে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের পাশাপাশি আন্তর্জাতিক সংসদীয় পর্যায়েবাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে অংশগ্রহণ বিশেষ তাৎপর্য বহন করছে।

বিশেষ করে ভূমি মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হিসেবে এম নাসের রহমানর এবং পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিতস্থায়ী কমিটির সভাপতি হিসেবে জহরত আদিব চৌধুরীর দায়িত্ব পালন তাঁদের সংসদীয় ভূমিকার ভিন্ন দুটি গুরুত্বপূর্ণ ক্ষেত্রকেতুলে ধরছে।
আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিত্ব, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির এউদ্যোগে মৌলভীবাজারের দুই জনপ্রতিনিধির অংশগ্রহণ জেলার জন্যও উল্লেখযোগ্য ঘটনা।
নিজস্ব প্রতিবেদক 









